Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

অভায়ার ন্যায় তামান্নার মাও চাইলেন মুখ্যমন্ত্রীর বিদায়

অভায়ার ন্যায় তামান্নার মাও চাইলেন মুখ্যমন্ত্রীর বিদায়

কোথায় গিয়ে যেন দুই মা এক হয়ে গেলেন। তাদের একটাই দাবি বিচার চাই। বিচার দিন।নবান্ন অভিযান নিয়ে উত্তাপ ছড়িয়েছে রাজপথে। আর এদিন অভয়া মঞ্চের ডাকে কালীঘাট অভিযানকে ঘিরে ছড়াল ক্ষোভের উত্তাপ।
কালীঘাট অভিযানের আগে এদিন পথসভা করে হাজরা মোড়ে অভায়া মঞ্চ। এই মঞ্চে বক্তব্য রাখেন কালীগঞ্জে উপনির্বাচনে ফলাফল ঘোষণা দিনে দুষ্কৃতীদের ছোড়া বোমায় মৃত্যু হয় ছোট্ট তামান্নার।এদিন ওই মঞ্চ থেকে তামান্নার মা বলেন আমি হারিয়েছি আমার মেয়েকে অভয়াকে হারিয়েছে তার মা। এই ডাইনি মুখ্যমন্ত্রীর জন্যই এই ঘটনা।

 

আমার সংসারে আর কেউ নেই। তামান্নার রক্ত আমার দুহাতে। আমি এক প্রতিশোধ নেব। আইনিপথে যেতে হয় যাব। সেই ভাবেই অভয়ার মা লড়াই করছেন। মনে রাখবেন এই লড়াই এই জাত যে প্রতিটি মায়ের। তাই আমি এই মঞ্চ থেকে বলতে চাই এই সরকারকে উৎখাত করতেই হবে। তা না হলে বিচার পাওয়া যাবে না। পলাশীর পুলিশকে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন ব্যবস্থা না নিতে। এখনো আমার চেনা ১৪ জন আসামি ঘুরে বেড়াচ্ছে। হুমকি দিচ্ছে। ভয় দেখাচ্ছে।

 

পুলিশ শুধু প্রতিশ্রুতি দিচ্ছে। কাজের কাজ কিছুই হচ্ছে না। তাই আমি বিচার পেতে চাই। আমার ছোট্ট মেয়েকে যে এবং যারা খুন করল তাদের ফাঁসি নইলে যাবজ্জীবন সাজা চাই। অভয়ার মাও তাই চায়। তাই বলছি এই লড়াই যখন শুরু হয়েছে তখন শেষও হবে। শেষ করতে হবে এই রাজ্যের মুখ্যমন্ত্রী কে গদি থেকে নামিয়ে।

READ MORE.....