রাজ্যে অবৈধ ভোটার কার্ড শনাক্ত ও সংশোধনের উদ্দেশ্যে শুরু হওয়া এস আই আর নিয়ে সচেতনতা বাড়াতে এবং দলের কর্মীদের স্পষ্ট দিকনির্দেশ দিতে বুধবার দুপুরে ঝাড়গ্রাম শহরের একটি বেসরকারি রিসোর্টে অনুষ্ঠিত হল বিশেষ আলোচনা সভা। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরই তড়িঘড়ি এই বৈঠকের আয়োজন করা হয় বলে সূত্রের খবর।
ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেস কমিটির ডাকে হওয়া এই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, ঝাড়গ্রাম লোকসভার সাংসদ কালীপদ সরেন, রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা, ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা নয়াগ্রাম এর বিধায়ক দুলাল মুর্মু। ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সভাপতি মহাশিস মাহাতো, জেলার অনান্য বিধায়ক, কাউন্সিলর এবং দলীয় নেতৃত্ব। সভাস্থল এদিন উপচে পড়ে তৃণমূল কংগ্রেসের কর্মী–সমর্থক ও স্থানীয় বাসিন্দাদের ভিড়ে।














