বৃহস্পতিবার সকাল হতে না হতেই হাইভোল্টেজ ইডি র অভিযান ঝাড়গ্রামে। একদিকে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর অপরদিকে লালগড়ের সিজুয়া বালি খাদানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি তল্লাশি অভিযান, চালায় বৃহস্পতিবার সকাল ছয়টা নাগাদ গোপীবল্লভপুরে অরুণ সরাফের জিডিমাইনিং অফিসে ইডি হানা দেয়। তারপরেই গোপীবল্লভপুরে বালি ব্যবসায়ী সৌরভ রায়ের বালি খাদান এবং অপরদিকে লালগড়ের সিজুয়ার বালি খাদানে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী দল ইডির আধিকারিকরা।
দুটি এলাকায় তদন্তের সময় কেন্দ্রীয় বাহিনীর জন দিয়ে গোটা এলাকায় ঘিরে ফেলা হয়েছিল। প্রায় এক ঘন্টা তল্লাশি অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে তারা ফিরে যায়। এর আগেও রাজ্যের অন্যতম বালি ব্যবসায়ী সৌরভ রায়ের মেদিনীপুরের বাড়িতেও তল্লাশি অভিযান চালিয়ে বেশ কয়েক লক্ষ টাকা ও গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করেছিল ইডি। বৃহস্পতিবার দ্বিতীয়বার ই ডি বালি খাদানে তদন্তে আশায় রীতিমতো এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে লালগড়ের সিজুয়া বালিখাদানের অফিস থেকে বেশ কিছু নথিপত্র উদ্ধার করে নিয়ে গিয়েছে বলে এডিস সূত্রে জানা গিয়েছে।













