Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

গ্রেফতার তিন বাংলাদেশী মহিলা

গ্রেফতার তিন বাংলাদেশী মহিলা

রানাঘাট জিআরপি’র হাতে গ্রেফতার তিন মহিলা বাংলাদেশী অনুপ্রবেশকারী। সূত্রে জানা গেছে, ট্রেনে করে কাকদ্বীপ যাওয়ার সময় রানাঘাট জিআরপি’র হাতে গ্রেফতার হয় ৩ বাংলাদেশি মহিলা। গোপন সূত্রে খবর পায় রানাঘাট জিআরপি, ট্রেনে করে ৩ বাংলাদেশি মহিলা কাকদ্বীপ যাচ্ছে। তারপরই রানাঘাট জিআরপি অভিযান চালিয়ে ওই তিন বাংলাদেশি মহিলাকে গ্রেফতার করে।

 

ধৃতদের মধ্যে একটি শিশুও ছিল। জিআরপি সূত্রে জানা গেছে, নপিয়াখালীর বাসিন্দা তিন মহিলা সীমান্ত পেরিয়ে বেআইনি ভাবে ভারতে প্রবেশ করে ভারতের কাকদ্বীপে আত্মীয়ের বাড়ী যাচ্ছিলেন। সেই সময় রানাঘাট জিআরপি তাদের গ্রেফতার করে। তাদের কে রানাঘাট মহকুমা আদালতে পঠানো হয়। বিচারক ধৃতদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি তিন বাংলাদেশীকে ভারতে আশ্রয় দেওয়া এবং কাকদ্বীপ নিয়ে যেতে সাহায্য করার অভিযোগে পুলিশ একজন ভারতীয় দালালকেও গ্রেফতার করে রানাঘাট মহকুমা আদালতে পাঠালে বিচারক তাকে ৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

READ MORE.....