Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

চা শ্রমিকদের জন্য বোনাসের ঘোষণা মুখ্যমন্ত্রীর

চা শ্রমিকদের জন্য বোনাসের ঘোষণা মুখ্যমন্ত্রীর

বিশ্ব গন্ডার দিবসে হাসিমারায় দাঁড়িয়ে চোরাশিকারিদের হাত থেকে প্রকৃতি, বন্যপ্রাণ ও রাজ্যের সম্পদ রক্ষার অঙ্গীকার করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।চোরাশিকারিদের আক্রমণে ক্ষতিগ্রস্ত হচ্ছে বন্যপ্রাণী, এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকায় গিয়ে তাঁর এই অঙ্গীকার বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এই কাজে রাজ্যবাসীর সহযোগিতাও চেয়েছেন তিনি। পাশাপাশি বন্যপ্রাণীদের খাদ্য ও চিকিৎসা পরিষেবার দিকেও বিশেষ নজর রাখা হবে বলে জানান মুখ্যমন্ত্রী।এদিন হাসিমারায় একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে চোরাশিকারিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের বার্তা দেন তিনি।

 

এর পাশাপাশি চা শ্রমিকদের স্বার্থে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। বন্ধ চা বাগান খোলার আশ্বাস দিয়ে তিনি বলেন,চা বাগান খুলব, কোনও কথা ভুলিনি। চা বাগানের শ্রমিকদের ২০ শতাংশ বোনাস পাইয়ে দেব।শ্রমিকদের ২০ শতাংশ বোনাস পাইয়ে দেওয়ার আশ্বাসের পাশাপাশি টোটো পাড়ায় ১২০০ বাড়ি তৈরির ঘোষণাও করেন তিনি।মুখ্যমন্ত্রী জানান, আগামী ২ অক্টোবর ফের উত্তরবঙ্গ সফরে আসবেন তিনি। সেই সফরে বক্সায় রয়্যাল বেঙ্গল টাইগার ছাড়া হবে বলেও জানান তিনি। এদিন তরাই-ডুয়ার্স অঞ্চলকে এক বছরের মধ্যে বিশ্ব পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতিও দেন মুখ্যমন্ত্রী।চা শ্রমিকদের উদ্দেশে আশ্বাসের সুরে শুভেন্দু বলেন, আপনারা ভরসা রাখতে পারেন। বন্ধ চা বাগান খুলব। আমি একটাও কথা ভুলিনি।

 

আগের সরকারের সমালোচনা করে তিনি বলেন, আগের সরকার চা শ্রমিকদের ভাড়াটিয়া করতে চেয়েছিল। তাঁর কথায়, আমি কথা দিয়েছিলাম, চা বাগানে বসবাসকারী চা শ্রমিকদের আমরা উদ্বৃত্ত জমির মালিকানা দেব। সেই কাজও হবে। টোটো পাড়ায় ১২০০ বাড়ি নির্মাণের প্রতিশ্রুতির পুনরুল্লেখ করে তিনি বলেন, আরও যা যা করার সব করব। মাঝে মাঝেই আপনাদের সঙ্গে দেখা হবে।চোরাশিকারি দমন থেকে শুরু করে চা বলয়ের উন্নয়ন একাধিক প্রতিশ্রুতির মধ্য দিয়ে উত্তরবঙ্গের মানুষের পাশে থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।

READ MORE.....