Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

জীবিত চা শ্রমিককে মৃত দেখিয়ে ৬ লক্ষ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

জীবিত চা শ্রমিককে মৃত দেখিয়ে ৬ লক্ষ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে প্রভিডেন্ট ফান্ড থেকে ৬ লক্ষ টাকা আত্মসাৎ করা হয়েছে আলিপুরদুয়ার জেলায়। ভারত-ভুটান সীমান্তবর্তী জয়গাঁ থানার পুলিশ আবদুল হামিদ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

পুলিশের অভিযোগ, তিনি তোর্সা চা বাগানের শ্রমিক বুরারাই সান্তালকে মৃত দেখিয়ে ভুয়ো মৃত্যু শংসাপত্র তৈরি করে প্রভিডেন্ট ফান্ড থেকে প্রায় ৬ লক্ষ টাকা উত্তোলন করেছিলেন। ঘটনাটি প্রায় দুই মাস আগে ঘটলেও, বুরারাই সান্তাল বিষয়টি জেনে জয়গাঁ থানায় লিখিত অভিযোগ করেন।

জয়গাঁ থানার আইসি পালজার শেরিং ভুটিয়া জানান, মঙ্গলবার রাতে গোপন সূত্রে অভিযুক্তকে সুভাষিনী চা বাগানের মুন্সি লাইনে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার তাকে আলিপুরদুয়ার আদালতে তোলা হয়েছে এবং আরও তদন্তের জন্য সাত দিনের পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

তবে এই চক্রে অন্য কারা জড়িত রয়েছে, তা পুলিশ এখনও শনাক্ত করতে পারেনি। ঘটনাটি স্থানীয়দের মধ্যে উৎকণ্ঠা সৃষ্টি করেছে।

READ MORE.....