Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

ট্রাম্পের কথায় যুদ্ধ বিরোধী হয়নি : জয় শংকর

ট্রাম্পের কথায় যুদ্ধ বিরোধী হয়নি : জয় শংকর

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথায় যুদ্ধ বিরোধী হয়নি। সোমবার লোকসভায় বিদেশ মন্ত্রী জয় শংকর এই দাবি করেছেন। তিনি বলেন পাকিস্তান আক্রমণ করার পর প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের একবার কথা হয়েছিল ফোনে। পরে বিদেশ সফরে গিয়ে তার সঙ্গে প্রধানমন্ত্রীর কথা হয়। কোন বাণিজ্য চুক্তি নিয়েও কথা হয়নি।তাই বিরোধীরা যেসব বলছেন ঠিক নয়।

 

এদিন কল্যান বন্দ্যোপাধ্যায় তার ভাষণে বলেন ডোনাল্ড ট্রাম্প কে দেখলে কি নরেন্দ্র মোদির ছাতি ৫৬ ইঞ্চি থেকে কমে ৩৬ ইঞ্চি হয়ে যায়। উচ্চতা কি ৫ ফুট হয়ে যায়। এভাবেই তিনি কটাক্ষ করেছেন। কংগ্রেসের লোকসভার ডেপুটি লিডার গৌরব গগৈ বলেন একটা যুদ্ধ বিমান কিনতে কোটি কোটি টাকা খরচ হয়। ওরকম কটা বিমান ধ্বংস হয়েছে তা জানার অধিকার রয়েছে দেশের মানুষের। আপনারা তার উত্তর দিন।

 

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বিতর্কের সূচনা করে বলেন, মাত্র বাইশ মিনিটের অপারেশনে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি আমরা তছনছ করে দিয়েছি। ভারতীয় বায়ু সেনা যেভাবে এই অপারেশন সিঁদুর চালিয়েছে তাকে আপনারা প্রশংসা করুন। তারা দেশকে রক্ষা করেছে।

READ MORE.....