Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

তলবের আগে অভিষেকের দফতরে ফায়ার অডিট অগ্নিনিরাপত্তায় একাধিক ত্রুটির দাবি

তলবের আগে অভিষেকের দফতরে ফায়ার অডিট অগ্নিনিরাপত্তায় একাধিক ত্রুটির দাবি

ক্যামাক স্ট্রিটে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে সোমবার আচমকাই হাজির হয় পুলিশ ও দমকল বাহিনীর যৌথ প্রতিনিধি দল।

 

ফায়ার অডিট ও বিল্ডিং প্ল্যান খতিয়ে দেখতেই এই পরিদর্শন বলে জানা গিয়েছে। বহুতলটি দীর্ঘক্ষণ পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করার পর দমকল আধিকারিকদের দাবি, ভবনের অগ্নিনির্বাপণ ব্যবস্থায় একাধিক গুরুতর ত্রুটি রয়েছে। ফায়ার অ্যালার্ম বিকল থাকার পাশাপাশি হিট ডিটেক্টর বা স্মোক ডিটেক্টরও বসানো নেই বলে অভিযোগ উঠেছে।সোমবার দুপুরে শেক্সপিয়র সরণি থানার পুলিশ আধিকারিকদের সঙ্গে নিয়ে দমকলের দলটি ক্যামাক স্ট্রিটের ওই ভবনে প্রবেশ করে। প্রথমে বাইরের অংশ ঘুরে দেখার পর ভিতরের প্রতিটি তলা পরিদর্শন করেন তাঁরা।

 

ভবনের সাত ও আট তলায় অবস্থিত অভিষেকের প্রধান কার্যালয়েও যান আধিকারিকরা এবং সেখানকার অগ্নিনির্বাপক ব্যবস্থা খতিয়ে দেখেন। এর পাশাপাশি নির্মাণের সময় পুরসভায় জমা দেওয়া মূল নকশা অনুযায়ী ভবন তৈরি হয়েছে কি না, নাকি কোনও বেআইনি অংশ যুক্ত হয়েছে, তাও পরীক্ষা করা হয়। পরিদর্শনের সময় বাইরের একটি শেড নিয়েও আপত্তি জানান আধিকারিকরা। পরে বেসমেন্ট ও ভূগর্ভস্থ পার্কিং এলাকার অগ্নিনির্বাপণ পরিকাঠামোও খতিয়ে দেখা হয়।

 

দমকলের দাবি, এর আগে মাত্র একবারই ভবনটিতে ফায়ার অডিট হয়েছিল।গত সপ্তাহে কোনও লিখিত নোটিস ছাড়াই পুরসভা ও পুলিশ যৌথভাবে অভিষেকের কার্যালয়ের বাইরের বিলবোর্ড সরাতে গেলে তৃণমূলকর্মী ও পুলিশের মধ্যে ধস্তাধস্তি বাধে। সেই ঘটনার প্রতিবাদে অভিষেক অভিযোগ করেন, দলের রাজনৈতিক জনপ্রিয়তায় ভীত হয়েই রাজ্য প্রশাসন ক্ষমতার অপব্যবহার করছে।এদিকে সরকারি কাজে বাধা, মারধর ও শ্লীলতাহানির অভিযোগে দায়ের হওয়া তিনটি এফআইআরের মধ্যে দুটিতেই অভিষেকের নাম রয়েছে।

READ MORE.....