দুর্গাপুরে বেসরকারি আইকিউ সিটি মেডিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের এক ছাত্রী কে গণধর্ষণের অভিযোগ। হাসপাতালে চিকিৎসাধীন নির্যাতিতা। রবিবার এই ঘটনার প্রতিবাদে বারাসাত থানার সামনে মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগ দাবি জানিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি কর্মী সমর্থকরা।
এদিন বারাসাত থানার গেটের সামনে রাস্তায় বসে তারা বিক্ষোভ দেখান। তাদের দাবি, এই রাজ্যে মহিলাদের সুরক্ষা নিশ্চিন্ত নয়। একের পর এক এই ধর্ষণের ঘটনায় পুলিশ মন্ত্রী কেন নীরব। অবিলম্বে মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে পদত্যাগ করতে হবে।














