Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

মহিলা রোগীকে শারীরিক হেনস্তার অভিযোগে উত্তেজনা বোলপুর মহকুমা হাসপাতালে

মহিলা রোগীকে শারীরিক হেনস্তার অভিযোগে উত্তেজনা বোলপুর মহকুমা হাসপাতালে

দুর্গাপুর মেডিক্যাল কলেজ ছাত্রীর গণধর্ষণ আবহের মধ্যেই এবার বীরভূমের বোলপুর মহকুমা হাসপাতালে এক মহিলা রোগীর শারীরিক হেনস্তার অভিযোগে উত্তেজনার পরিবেশ সৃষ্টি হল। রোগীর আত্মীয়দের লাঠিসোঁটা নিয়ে বিক্ষোভ, চূড়ান্ত উত্তেজনা, পরিস্থিতি সামাল দিতে হাসপাতালে আসে শান্তিনিকেতন থানার পুলিশ। বীরভূমের বোলপুর থানার নাহিনা গ্রামের এক মহিলা পেটে যন্ত্রণা নিয়ে সিয়ান মহকুমা হাসপাতালে ভর্তি হয় শনিবার।

 

রাত্রে ওটিতে কেউ না থাকার সুবিধা নিয়ে একজন পুরুষ স্বাস্থ্যকর্মী ওই মহিলার সাথে অস্রাব্য আচরণ, এবং শারীরিক হেনস্তা করে বলে অভিযোগ। এরপর ওই মহিলা পরিবারের লোককে জানায়। স্বাভাবিকভাবেই পরিবারের লোকজন হাসপাতালে স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করার জন্য লাঠি সোঁটা নিয়ে বিক্ষোভ দেখায়। ঘটনাস্থলে উপস্থিত হয় শান্তিনিকেতন থানার পুলিশ।

READ MORE.....