Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

নবান্ন দখলে মরিয়া গেরুয়া শিবির তরুপের তাস কি তবে নয় ‘মহারথী’ ?

নবান্ন দখলে মরিয়া গেরুয়া শিবির তরুপের তাস কি তবে নয় ‘মহারথী’ ?

ভোটের আবহে এবার বাংলায় বড়সড় রাজনৈতিক অভিযানে নামছে বিজেপি। রাজ্যজুড়ে ন’টি পৃথক ‘পরিবর্তন যাত্রা’র ডাক দিল গেরুয়া শিবির। যার চূড়ান্ত পরিসমাপ্তি ঘটবে আগামী মার্চ মাসে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মেগা সমাবেশের মাধ্যমে। মঙ্গলবার বিধাননগরে দলের উচ্চপর্যায়ের বৈঠকের পর এই রণকৌশল চূড়ান্ত করা হয়েছে। নীলবাড়ির লড়াইয়ে এটাই বিজেপির সবথেকে বড় প্রচার কর্মসূচি হতে চলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

 

বিজেপির পরিকল্পনা অনুযায়ী, রাজ্যের ১০টি সাংগঠনিক বিভাগের মধ্যে কলকাতা বাদে বাকি ন’টি বিভাগ থেকে এই যাত্রা শুরু হবে। প্রতিটি যাত্রা সংশ্লিষ্ট বিভাগের এক প্রান্ত থেকে শুরু হয়ে অন্য প্রান্তে গিয়ে থামবে। মোট ৫,০০০ কিলোমিটার পথ পরিক্রমা করবে এই রথগুলি। লক্ষ্য রাখা হয়েছে যাতে প্রতিটি বিধানসভা কেন্দ্রকে এই যাত্রার মাধ্যমে ছোঁয়া যায়। ১ ও ২ মার্চ এই যাত্রাগুলির উদ্বোধন করবেন বিজেপির কেন্দ্রীয় ‘মহারথীরা’। ১ মার্চ কোচবিহার দক্ষিণ, কৃষ্ণনগর দক্ষিণ, কুলটি, গড়বেতা ও রায়দিঘি থেকে পাঁচটি যাত্রার সূচনা হবে। পরের দিন অর্থাৎ ২ মার্চ ইসলামপুর, হাঁসন, আমতা এবং সন্দেশখালি থেকে বাকি চারটি যাত্রা শুরু হবে।

 

এই যাত্রার উদ্বোধনে দেখা যাবে অমিত শাহ, জেপি নড্ডা, রাজনাথ সিংহ, নিতিন গডকড়ী, স্মৃতি ইরানিদের মতো কেন্দ্রীয় হেভিওয়েট নেতাদের। ৩ ও ৪ মার্চ দোল ও হোলির জন্য বিরতি থাকলেও ১০ মার্চের মধ্যে সবক’টি যাত্রা গন্তব্যে পৌঁছবে। তারপরই ব্রিগেড সমাবেশের প্রস্তুতি। যদিও সমাবেশের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। দলের রাজ্য সাধারণ সম্পাদক তথা সাংসদ জ্যোতির্ময় মাহাতো জানিয়েছেন, ‘আমরা চেষ্টা করছি ১৩, ১৪ বা ১৫ মার্চের মধ্যে ব্রিগেড সমাবেশ রাখতে। তবে তারিখ চূড়ান্ত হওয়া নির্ভর করছে প্রধানমন্ত্রীর কর্মসূচির উপরে।

 

প্রধানমন্ত্রীর দফতর থেকে চূড়ান্ত ভাবে যে তারিখ জানানো হবে, সেই তারিখেই ব্রিগেড সমাবেশ হবে।’ এদিন রণকৌশল নির্ধারণের পাশাপাশি প্রার্থী বাছাই পর্বেও জোর দিয়েছে বিজেপি। সুনীল বনসল, ভূপেন্দ্র যাদব ও বিপ্লব দেবের উপস্থিতিতে জেলা ও বিভাগীয় নেতৃত্বের থেকে লিখিতভাবে সম্ভাব্য প্রার্থীদের নাম চাওয়া হয়েছে। প্রতিটি আসনের জন্য তিনটি করে নাম জমা দিতে বলা হয়েছে। নীচুতলার সংগঠনের মতামত নিয়ে স্বচ্ছভাবে প্রার্থী তালিকা চূড়ান্ত করতে চাইছে কেন্দ্রীয় নেতৃত্ব। রীতেশ তিওয়ারিকে এই মেগা কর্মসূচির মুখ্য সমন্বয়ক ও নীলাঞ্জন অধিকারীকে আহ্বায়ক করা হয়েছে। ফাইল ফটো।

READ MORE.....