Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

নিষিদ্ধ কচ্ছপ বিক্রির অভিযোগে গ্রেপ্তার ১

নিষিদ্ধ কচ্ছপ বিক্রির অভিযোগে গ্রেপ্তার ১

গোপন সূত্রে খবর পেয়ে পশ্চিম মেদিনীপুর জেলার মোহনপুর থানার বৈতা বাজারে মোহনপুর থানার পুলিশ হানা দেয়। পুলিশ ওই বাজারে হানা দিয়ে অবৈধভাবে কচ্ছপ বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে এবং তার কাছ থেকে ২৮ টি কচ্ছপ উদ্ধার করে। মোহনপুর থানার পুলিশ উদ্ধার হওয়া ২৮ টি কচ্ছপ স্থানীয় বন দপ্তরের হাতে তুলে দেয়। সেই সঙ্গে অবৈধভাবে কচ্ছপ বিক্রির অভিযোগে ওই ব্যক্তিকে গ্রেফতার করে থানায় নিয়ে গিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেছে। তিনি কোথা থেকে কচ্ছপ নিয়ে এসেছিলেন এবং বাজারে বিক্রি নিষিদ্ধ হওয়া সত্ত্বেও কেন তিনি বাজারে কচ্ছপ বিক্রি করতে এসেছিলেন তা নিয়ে তাকে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

 

পুলিশের পক্ষ থেকে বারবার জানানো হয়েছে অবৈধভাবে কেউ কচ্ছপ বিক্রি করবেন না যদি অবৈধভাবে কেউ কচ্ছপ বিক্রি করে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। তাই অবৈধভাবে ওই ব্যক্তি কচ্ছপ বিক্রি করার জন্য তাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়। যার ফলে ওই ঘটনাকে কেন্দ্র করে মোকন পুর থানার বৈতা বাজার এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

READ MORE.....