সোশ্যাল মিডিয়ায় ভিডিও ও রিলস বানানোর নাম করে কলকাতা পুলিশের এক পুলিশ কর্মীর নাবালিকা মেয়েকে বাড়িতে ডেকে তার গোপন ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে দিনের পর দিন ধর্ষণ করত বাবা ও ছেলে।
এমনটাই অভিযোগের ভিত্তিতে নাবালক ছেলে ও তার বাবাকে গ্রেফতার করলো হাড়োয়া থানার পুলিশ। হাড়োয়া থানার মোহনপুর এলাকার বিখ্যাত ইউটিউবার অরবিন্দু মন্ডল ও তার এক নাবালক ছেলে প্রতিবেশী এক নাবালিকাকে সোশ্যাল মিডিয়ায় ভিডিও ও রিলস বানানোর নাম করে গত কয়েক মাস আগে ডাকে। ভিডিও বানানোর নাম করে রাজ্যের বিভিন্ন প্রান্তে ওই নাবালিকাকে নিয়ে যায় বিখ্যাত ইউটিউবার অরবিন্দু মন্ডল ও তার নাবালক ছেলে। সেখানে বিভিন্ন ভিডিও বানানোর পাশাপাশি ওই নাবালিকার কিছু গোপন ছবি ও ভিডিও তোলে অরবিন্দু। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার নাম করে মাঝেমধ্যেই ওই নাবালিকার সাথে শারিরিক সম্পর্ক স্থাপন করতো অরবিন্দু ও তার নাবালক ছেলে।
ওই নাবালিকা গত শুক্রবার সমস্ত ঘটনার কথা তার পরিবারের লোকেদের জানায়। তার পরিবারে লোকেরা হাড়োয়া থানায় বাবা ও ছেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ জানায়। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে হাড়োয়া থানার পুলিশ রবিবার সকালে ওই এলাকা থেকে বিখ্যাত ইউটিউবার অরবিন্দু মন্ডল ও তার নাবালক ছেলেকে গ্রেফতার করে। পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে অরবিন্দু মন্ডলকে রবিবার দুপুরে পাঠানো হয় বসিরহাট মহকুমা আদালতে।















