Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

ফের বৃষ্টিতে ভাসবে বাংলা

ফের বৃষ্টিতে ভাসবে বাংলা

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরের ওপর বৃহস্পতিবার যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল, তার প্রভাবে শুক্রবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল সৃষ্টি হয়েছে। গত তিন ঘণ্টায় এটি ধীরে ধীরে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে সরছে।

 

আবহাওয়া দপ্তর জানিয়েছে, এই নিম্নচাপ শনিবারের মধ্যে দক্ষিণ-পূর্ব ও সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরের ওপর আরও ঘনীভূত হবে। ২৬ অক্টোবর এটি গভীর নিম্নচাপের রূপ নেবে এবং ২৭ অক্টোবর সকালে এটি দক্ষিণ-পশ্চিম ও সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের ওপর একটি ঘূর্ণিঝড় তৈরি করতে পারে।

 

২৭ দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার কয়েকটি স্থানে হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়ায় আর্দ্রতা বৃদ্ধি পাবে এবং উপকূলীয় অঞ্চলে বাতাসের গতিবেগ সামান্য বাড়তে পারে।

২৮ দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায় বেশ কয়েকটি স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলির কয়েকটি স্থানে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে এক বা দুই স্থানে ভারী বৃষ্টি হওয়ার আশঙ্কা করা হচ্ছে। সঙ্গে বজ্রবিদ্যুৎ ও ঘণ্টায় ৩০–৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়।

২৯ অক্টোবর দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের কিছু স্থানে ভারী বৃষ্টি হতে পারে। উপকূল অঞ্চলে বাতাসের গতি বেড়ে ৪০ কিমি প্রতি ঘণ্টা পর্যন্ত পৌঁছাতে পারে।

READ MORE.....