বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। ঘর গোছাতে প্রস্তুত সমস্ত রাজনৈতিক দল। চূড়ান্ত ব্যস্ততার মধ্যেই এবার বিজেপি থেকে ২০০টি পরিবার যোগদান করল তৃণমূল কংগ্রেসে। শুক্রবার সন্ধ্যায় বীরভূমের লাভপুর বিধানসভার ভালাশ গ্রামে চলে যোগদান কর্মসূচি। বিধানসভা ভোটকে সামনে রেখে লাভপুর বিধানসভার ভালাশ গ্রামে দলীয় কর্মসূচির আয়োজন করা হয়।
সেখানে উপস্থিত ছিলেন লাভপুর বিধানসভার তৃণমূল কংগ্রেসের বিধায়ক অভিজিৎ সিংহ, ব্লক সভাপতি তরুণ চক্রবর্তী, এছাড়াও জেলা তৃণমূলের সহ-সভাপতি আব্দুল মান্নান। দলীয় কর্মসূচিতে বিধায়ক অভিজিৎ সিংহ বিজেপি কর্মীদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দিয়ে যোগদান পর্ব করেন। ভোটের আগে স্বাভাবিকভাবে আরও একধাপ এগিয়ে তৃণমূল।















