Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

বিধানসভা নির্বাচনের যাত্রা শুরু মমতার

বিধানসভা নির্বাচনের যাত্রা শুরু মমতার

বিধানসভা নির্বাচনের যাত্রা শুরু মমতার। আত্মবিশ্বাসী করে তুলতে জানিয়ে দিলেন এবার তাঁর দল তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা আরও বাড়বে। গ্যাসের ‘সঙ্কট’ নিয়ে সোমবার যে মিছিল তিনি করেছিলেন সেই মিছিল শেষ হল আগামী নির্বাচনে কর্মীদের মাঠে নামার নির্দেশের মধ্যে দিয়ে।

 

রাজ্য তথা দেশজুড়ে এই মুহূর্তে তৈরি হয়েছে রান্নার গ্যাস নিয়ে এক অন্যরকম পরিস্থিতি। অভিজ্ঞ রাজনীতিক হিসেবে মমতা দেরি করেননি এই অত্যন্ত স্পর্শকাতর বিষয়টি ধরতে। ফলে গৃহস্থের এই হেঁশেলের সমস্যা নিয়ে তিনি ঝাঁপিয়ে পড়লেন এই ইস্যুতে রাজ্যের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যেতে। মিছিল শেষে ধর্মতলার বক্তৃতা মঞ্চ থেকে তিনি তীব্র আক্রমণ করেন কেন্দ্রের বিজেপি সরকারকে।

 

কেন্দ্রের বিজেপি পরিচালিত সরকারের দিকে আঙুল তুলে তিনি বলেন, “গ্যাসের সার্ভার বন্ধ করে একটা কৃত্রিম সঙ্কট তৈরি করেছে। গ্যাসের কোনও সঙ্কট নেই। এই প্রসঙ্গে তাঁর সরকারের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, “আমরা সংস্থাগুলোর সঙ্গে কথা বলে ব্যবস্থা করেছি। কেন বিজেপি সব জেনেও আগে থেকে পরিকল্পনা করেনি?” রাজ্যবাসীকে এরপরই তিনি বলেন, “অনেক কঠিন পথ পেরিয়েছি। আমাদের উপর ভরসা, বিশ্বাস ও আস্থা রাখুন।

READ MORE.....