Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

ভোটের মুখে বিরাট ঘোষণা মমতার, মার্চ থেকেই বকেয়া ডিএ দেবে রাজ্য

ভোটের মুখে বিরাট ঘোষণা মমতার, মার্চ থেকেই বকেয়া ডিএ দেবে রাজ্য

ভোটের মুখে বিরাট ঘোষণা মমতার, মার্চ থেকেই বকেয়া ডিএ দেবে রাজ্য। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এদিন দুপুরে এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, মার্চ মাস থেকেই সরকারি কর্মীদের বকেয়া ডিএ দেবে রাজ্য সরকার। স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রীর ঘোষণার পর বিরাট স্বস্তি পেলেন সরকারি কর্মীরা। প্রসঙ্গত, গত ফেব্রুয়ারি মাসে সুপ্রিম কোর্ট রাজ্যের বকেয়া ডিএ মেটানো নিয়ে বিরাট রায় দিয়েছিল।

 

সুপ্রিম কোর্টের বিচারপতিদের নির্দেশ অনুযা, আগামী ৩১ মার্চের মধ্যে বকেয়া ডিএ-এর ২৫ শতাংশ সরকারি কর্মীদের দিতে হবে। বাকি ৭৫ শতাংশ ডিএ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য তিন সদস্যের কমিটি গঠন করার নির্দেশ দিয়েছেন বিচারপতিরা। আগামী ১৫ মে-এর মধ্যে কমপ্লায়েন্স রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

 

প্রায় এক দশক ধরে বকেয়া ডিএ নিয়ে লড়াই করছেন সরকারি কর্মীরা। মামলার শুনানি চলছিল এতদিন। রায়দানের অপেক্ষায় প্রহর গুনছিলেন সরকারি কর্মীরা। ২০২৫ সালের ১৬ মে সুপ্রিম কোর্ট অন্তর্বর্তী নির্দেশ দেয়, শুনানির দিন থেকে আগামী ছ’সপ্তাহের মধ্যে সরকারি কর্মীদের বকেয়া ডিএ-র অন্তত ২৫ শতাংশ মিটিয়ে দিতে হবে। অবশেষে চলতি বছর ফেব্রুয়ারির শুরুতেই সুপ্রিম কোর্ট রায় দিল, আগামী মাসের মধ্যেই বকেয়া ডিএ দিয়ে দিতে হবে‌।

READ MORE.....