Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

মুখ্যমন্ত্রীর পদযাত্রায় জনপ্লাবন

মুখ্যমন্ত্রীর পদযাত্রায় জনপ্লাবন

বাংলা ভাষাকে ও বাঙ্গালীদের অপমানের প্রতিবাদে বুধবার অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম শহরে তিন কিলোমিটার পদযাত্রা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঝাড়গ্রাম শহরের সারদাপীঠ মোড় থেকে পাঁচ মাথা মোড় পর্যন্ত তিন কিলোমিটার পদযাত্রায় হাঁটেন মুখ্যমন্ত্রী। তার এক হাতে ছিল বিরসা মুন্ডার ছবি, অন্য হাতে ছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি। এছাড়াও পদযাত্রায় অংশগ্রহণকারীদের হাতে বাংলার মনীষীদের ছবি ছিল।

 

পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, ফিরাদ হাকিম, ইন্দ্রনীল সেন, মানস ভূঁইয়া, বীরবাহা হাঁসদা, শ্রীকান্ত মাহাতো, শিউলি সাহা, ঝাড়গ্রামের সাংসদ কালিপদ সরেন, বিধায়ক দুলাল মুর্মু, দেবনাথ হাঁসদা, অজিত মাইতি, সুজয় হাজরা, দীনেন রায়, খগেন্দ্রনাথ মাহাতো, ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি চিন্ময়ী মারান্ডি সহ ঝাড়গ্রাম সারদাপীঠ কন্যা গুরুকুলের সন্ন্যাসিনী ঝাড়গ্রাম রামকৃষ্ণ মিশনের মহারাজ সহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষজন।

 

তিন কিলোমিটার পদযাত্রায় রাস্তার দুই ধারে দাঁড়িয়ে থাকা মানুষদের সাথে কথা বলে তিনি জনসংযোগ সারেন। রাস্তার দু’ধারে এবং পদযাত্রায় মানুষের উপস্থিত ছিল চোখে পড়ার মতো। মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রায় ছিল জনপ্লাবন যা দেখে কার্যত খুশি রাজ্যের মুখ্যমন্ত্রী। ঝাড়গ্রাম শহরে এর আগে এত বড় ধরনের পদযাত্রা কেউ কোনদিন দেখেনি। সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে বুধবারের ভাষা আন্দোলনের পদযাত্রা। ভাষা আন্দোলনের পদযাত্রা ‘জয় বাংলা’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম শহর।

READ MORE.....