সপ্তাহখানেক আগে যুবভারতী কাণ্ডে টিকিট বিক্রির বরাত পাওয়া সংস্থা ‘ডিস্ট্রিক্ট বাই জোম্যাটো’কে তলব করেছিল তদন্তকারী দল। সেখানে টাকা ফেরত দেওয়ার উপায় ও পদ্ধতি নিয়ে জানতে চাওয়া হয়। আর এবার টিকিটের টাকা ফেরতের প্রক্রিয়াও শুরু হয়ে গেল। জোম্যাটো কর্তাদেরও জিজ্ঞাসাবাদ করতে পারে পুলিশ।
টিকিট বিক্রি করে ১৯ কোটি টাকা অভিযোগ রয়েছে। টাকা ফেরতের জন্য আদালতের দ্বারস্থ হচ্ছে পুলিশ। শতদ্রুর অ্যাকাউন্ট থেকে ইতিমধ্যেই ২২ কোটি টাকা ফ্রিজ করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার দিন যাঁরা উপস্থিত ছিলেন, তাঁদের মধ্যে কয়েকজন দর্শকের বয়ান রেকর্ড করা হয়েছে। আরও বেশ কিছু দর্শকের বয়ান রেকর্ড করা হবে বলে পুলিশ সূত্রে খবর।












