Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

‘রক্তচক্ষু উপেক্ষা করে সংগ্রাম চলবে, বার্তা মমতার

‘রক্তচক্ষু উপেক্ষা করে সংগ্রাম চলবে, বার্তা মমতার

সাধারণের অধিকার, আর অসাম্যের বিরুদ্ধে লড়াই করেই আজ সাধারণ রাজনৈতিক কর্মী থেকে দেশের প্রথম সারির নেতা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তৃণমূল নেত্রী।

 

ধমকে-চমকে কোনও লাভ হবে না, সে হুঁশিয়ারি বারবারই দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে দলীয় নেতা-কর্মীদের শুভেচ্ছা জানিয়ে সেই একইরকম লড়াকু বার্তা দলনেত্রীর। রক্তচক্ষু উপেক্ষা করেই সংগ্রাম আজীবন চলবে বলেই X হ্যান্ডেলের পোস্টে উল্লেখ করেন তিনি।

 

বৃহস্পতিবারের X হ্যান্ডেলের পোস্টের শুরুতেই দলের প্রতিটি কর্মীকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। পুরনো দিনের কথাও উল্লেখ করেন আবেগপ্রবণ মমতা। লেখেন, “মা-মাটি-মানুষের সেবার লক্ষ্যে ১৯৯৮ সালের আজকের দিনে তৃণমূল কংগ্রেসের পথচলা শুরু হয়েছিল।

 

এই ঐতিহাসিক যাত্রাপথের মূল দিশারী দেশমাতৃকার সম্মান, বাংলার উন্নয়ন এবং মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা। আজও আমাদের দলের প্রতিটি কর্মী-সমর্থক এই লক্ষ্যে অবিচল এবং অঙ্গীকারবদ্ধ। তাঁদের নিরলস প্রচেষ্টা ও আত্মত্যাগকে আমি বিনম্র চিত্তে সম্মান ও শ্রদ্ধা জানাই।

READ MORE.....