রাজ্যে বামেদের একমাত্র প্রদীপ তিনি। কোনওক্রমে টিমটিম করে হলেও বিধানসভায় বামপন্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করেছেন। এবার বড়সড় পুরস্কার পাচ্ছেন মুস্তাফিজুর রহমান রানা। সিপিএম রাজ্য কমিটির আমন্ত্রিত সদস্য হলেন তিনি। এছাড়াও রাজ্য কমিটিতে নেওয়া হল গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য সম্পাদক মোনালিসা সিনহাকে। মঙ্গলবার থেকে শুরু হয়েছে সিপিএমের দু’দিনের রাজ্য কমিটির বৈঠক।













