Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

রেজিস্ট্রেশনের পথে জেইউপি সবুজ সংকেত সিইও দফতরের

রেজিস্ট্রেশনের পথে জেইউপি সবুজ সংকেত সিইও দফতরের

নতুন রাজনৈতিক দল গঠনের পথে আরও একধাপ এগোলেন তৃণমূল থেকে নিলম্বিত বিধায়ক হুমায়ুন কবীর। তাঁর নবগঠিত ‘জনতা উন্নয়ন পার্টি’-র রেজিস্ট্রেশনের জন্য নির্বাচন কমিশনকে সবুজ সংকেত দিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও)-এর দফতর। সূত্রের খবর, প্রয়োজনীয় সমস্ত আইনি প্রক্রিয়া ইতিপূর্বেই সম্পন্ন করেছেন ভরতপুরের বিধায়ক।

 

ফলে সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৫ দিনের মধ্যেই কমিশনের সিলমোহর পেতে পারে এই নতুন দল। গত বছরের ২২ ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙার খাগরুপাড়া মোড়ে ঘটা করে নিজের দলের নাম ও ইস্তাহার ঘোষণা করেছিলেন হুমায়ুন। কেন দলের নামে তৃণমূল বা কংগ্রেস শব্দ দুটি নেই, তার ব্যাখ্যায় হুমায়ুন সরাসরি বলেন, ‘মুর্শিদাবাদের মানুষ কংগ্রেসকে সম্পূর্ণ বর্জন করেছে। তৃণমূলকে ছুড়ে ফেলার অপেক্ষায় রয়েছে।’ তিনি আরও স্পষ্ট করেন, ‘দলের নামের সঙ্গে সাধারণ মানুষ সহজেই একাত্ম হতে পারবেন। বাংলার আমজনতার পার্টি হবে আমার দল।

 

আমজনতার উন্নয়নের কথা ভাববে।’ রেজিস্ট্রেশন প্রক্রিয়া মিটলেই প্রতীক বরাদ্দের জন্য আবেদন জানাবেন তিনি। আসন্ন বিধানসভা নির্বাচনে রেজিনগর এবং বেলডাঙা, এই দুই কেন্দ্র থেকে লড়ার প্রস্তুতিও শুরু করে দিয়েছেন এই দাপুটে নেতা। পছন্দের প্রতীক হিসেবে তাঁর প্রথম পছন্দ ‘টেবিল’। ২০১৬ সালে নির্দল প্রার্থী হিসেবে এই চিহ্ন নিয়েই তিনি লড়াই করেছিলেন। যদি কমিশন টেবিল না দেয়, তবে বিকল্প হিসেবে ‘জোড়া গোলাপ’ চাইবেন তিনি। দলের পতাকায় থাকছে হলুদ, সবুজ এবং সাদা রঙের মিশেল। এখন শুধু দিল্লির নির্বাচন সদন থেকে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা। ছবি ফেসবুক ।

READ MORE.....