Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

লিখে দিন, বিধায়ক কিনবেন না, অমিত শাহকে চ্যালেঞ্জ প্রশান্ত কিশোরের

লিখে দিন, বিধায়ক কিনবেন না, অমিত শাহকে চ্যালেঞ্জ প্রশান্ত কিশোরের

বিহার ভোটের মুখে ফের বিস্ফোরক দাবি করলেন জন সূরজ পার্টির নেতা প্রশান্ত কিশোর। খোলাখুলি জানিয়ে দিলেন,কোনও দলের সঙ্গে জোট নয়। নির্বাচনের আগে যেমন, নির্বাচনের পরও নয়। বিজেপি-কে একহাত নিয়ে কিশোরের দাবি, তিনি লিখে দিতে পারেন যে জোট করবেন না, কিন্তু অমিত শাহ লিখে দিতে পারবেন না যে বিজেপি ঘোড়া কেনা-বেচা করবে না।।

 

শুক্রবার সর্বভারতীয় সংবাদমাধ্যমের এক অনুষ্ঠানে ভোটকুশলী থেকে রাজনীতিক হয়ে ওঠা কিশোর সোজাসাপ্টা বললেন, আমরা একা লড়ব। জোট নয়। এদিন ক্যামেরার সামনে কাগজে লিখে তিনি অনুমানও জানিয়ে দেন,জন সূরজ পার্টি হয় ১০টিরও কম আসন পাবে, নয়তো ১৫০টির বেশি। মাঝামাঝি ফলের সম্ভাবনা নেই, দাবি তাঁর।

 

কিশোর বলেন, মানুষ জন সূরজ পার্টিকে বিকল্প হিসেবে দেখছে, তবে ভোট দিতে বিশ্বাস দরকার। বহু বছর ধরে হতাশ নাগরিকদের সেই বিশ্বাস ফিরিয়ে আনতে চায় তাঁর দল।ঘোড়া কেনাবেচা প্রসঙ্গে তীব্র সুরে বিজেপি-কে আক্রমণ করেন তিনি। বলেন, যদি এমন অবস্থা হয় যেখানে আমাদের ছাড়া সরকার গঠন সম্ভব নয়, তাহলে অনেক বিধায়ক দল বদল করবেন, আমি তাঁদের আটকাতে পারব না।

 

এরপর বিজেপি-কে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, অমিত শাহকে লিখে দিতে বলুন, যদি এনডিএ সংখ্যাগরিষ্ঠতা না পায়, তাহলে কোনও বিধায়ককে কেনা বা চাপে ফেলা হবে না। ভোটের আগে প্রশান্ত কিশোরের দল জন সূরজ পার্টি নিজেদের একক লড়াইয়ের রূপরেখা স্পষ্ট করেছে। এনডিটিভি-কে দেওয়া সাক্ষাৎকারে তিনিও লিখিতভাবে প্রতিশ্রুতি দিয়েছেন যে, ফল যা-ই হোক, কোনও দলের সঙ্গে হাত মেলানো হবে না।

 

এই মন্তব্যের জবাবে বিহারের শক্তিশালী নির্দল সাংসদ রাজেশ রঞ্জন ওরফে পাপ্পু যাদব পাল্টা তোপ দেগেছেন। অভিযোগ তুলেছেন,ভোটে লড়ার অছিলায় বাজার থেকে কয়েক শত কোটি টাকা তুলে নিয়েছে জন সূরজ পার্টি। বলেন, ওঁকে কে দিল এত টাকা? বিহার রাজনীতিতে তাই প্রশান্ত কিশোর এখন নতুন কেন্দ্রবিন্দু। বহু বছর ধরে রাজনৈতিক দলের ভোট কৌশল নির্মাণের পর এবার সরাসরি মাঠে নামা পিকে-র আত্মবিশ্বাস যেমন প্রবল, সন্দেহের নজরও ততটাই ঘন। বিহারের ভোটের ময়দানে একলা লড়াই কতটা কার্যকর হয়, তা-ই এখন দেখার অপেক্ষা।

READ MORE.....