Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

‘ভোটচুরি’ রুখতে নয়া নির্দেশিকা জারি নির্বাচন কমিশনের

‘ভোটচুরি’ রুখতে নয়া নির্দেশিকা জারি নির্বাচন কমিশনের

ভোটচুরি নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে একেরপর এক তোপ দেগে চলেছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এই কাজে শাসক দলের সঙ্গে কমিশনের সরাসরি যোগসাজশের অভিযোগও করেছেন রাহুল। এই অভিযোগে তিনি পাশে পেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তেজস্বী যাদব এবং আদিত্য ঠাকরের মতন বিরোধী নেতৃত্বকে।

 

এই আবহেই নির্বাচন নিয়ে জারি হল নতুন নির্দেশিকা। এবার থেকে ভোট গণনার শেষ রাউন্ডের আগেই শেষ করতে হবে পোস্টাল ব্যালটের গণনা। ভোট গণনায় জালিয়াতি নিয়ে বারবার প্রশ্ন তোলেন বিরোধীরা। এই নির্দেশের মাধ্যমে সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে ধারণা রাজনৈতিক মহলের।

 

নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকায় ভোট গণনার নিয়মে পরিবর্তন করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ইভিএম-এর ভোট গণনার শেষ রাউন্ডের আগেই পোস্টাল ব্যালট গণনা শেষ করতে হবে। সাধারণত, পোস্টাল ব্যালট গণনা শুরু হয় সকাল ৮টায়। এর আধঘণ্টা পরে শুরু হয় ইভিএম-এর ভোট গণনা।

 

পুরনো নিয়মে ইভিএম-এর ভোট গণনার সঙ্গে পোস্টাল ব্যালট গণনার কোনও সরাসরি সম্পর্ক ছিল না। সেই ক্ষেত্রে পোস্টাল ব্যালট গণনার আগে ইভিএম-এর ভোট গণনা শেষ হওয়ার ক্ষেত্রে কোনও সমস্যা ছিল না।

READ MORE.....