Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

দেশে মাওবাদের ইতি, সন্ত্রাসে নিয়ন্ত্রণ, ডোভালের দাবিতে পাল্টা প্রশ্ন বিরোধীদের

দেশে মাওবাদের ইতি, সন্ত্রাসে নিয়ন্ত্রণ, ডোভালের দাবিতে পাল্টা প্রশ্ন বিরোধীদের

সন্ত্রাসবাদ ও মাওবাদকে শক্ত হাতে দমন করা হয়েছে। এমন দাবি তুললেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। শুক্রবার সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি বলেন, দেশে এখন সন্ত্রাসবাদের লাগাম টানা হয়েছে। ডোভালের বক্তব্যে সরাসরি নাম না নিলেও শোনা যায় কেন্দ্রীয় বিজেপি সরকারের প্রশংসা। ডোভাল জানান, ২০১৩ সালের পর থেকে দেশে বড় কোনও সন্ত্রাসবাদী হামলার ঘটনা ঘটেনি।

 

বরং ২০১৪ সালের পর থেকে দেশের আইনশৃঙ্খলার উন্নতি হয়েছে উল্লেখযোগ্যভাবে। তিনি বলেন, অতীতে দেশের শত্রুরা অবাধে ঘুরে বেড়ালেও এখন তাদের পরিকল্পনা নিরাপত্তা সংস্থা ব্যর্থ করে দিচ্ছে। বহু অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে, উদ্ধার করা হয়েছে বিপুল বিস্ফোরক। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আরও উল্লেখ করেন, মাওবাদ মোকাবিলাতেও এবার সাফল্য এসেছে।

 

তাঁর ভাষায়, ২০১৪ সালের পর দেশে লাল সন্ত্রাস নেমে এসেছে মাত্র ১১ শতাংশে। আগে যেসব জেলা মাওবাদীদের কবলে ছিল, তাদের অধিকাংশই এখন মুক্ত। ডোভালের দাবি, ভারত এখন এমন প্রতিরোধ শক্তি তৈরি করেছে, যে কোনও হুমকির যথাযথ জবাব দিতে সক্ষম। শুধু সন্ত্রাসবিরোধী সাফল্য নয়, সুশাসন নিয়েও মন্তব্য করেন তিনি। ডোভালের মতে, কার্যকর প্রশাসনের জন্য জরুরি নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর নিরাপত্তা ও ক্ষমতায়ন, আর সেই পথে ভারত অনেক দূর এগিয়েছে।

 

তবে তাঁর এই বক্তব্য ঘিরে রাজনৈতিক বিতর্ক ছড়িয়েছে। বিরোধীরা অভিযোগ তুলেছে, ডোভালের ভাষণ আসলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপি সরকারের প্রচ্ছন্ন প্রশংসা। তাদের দাবি, বাস্তবে মোদি শাসনে নারী নিরাপত্তা তলানিতে, জাতপাতের সংঘাত বেড়েছে, হিংসা দাপট দেখাচ্ছে চারদিকে। বিরোধীরা আরও মনে করিয়ে দিয়েছে, পুলওয়ামা ও পহেলগাঁও হামলার ঘটনাই প্রমাণ করে সন্ত্রাসবাদের লাগাম আসলে এখনও পুরোপুরি কষা যায়নি।

READ MORE.....