এসআইআর এর পর এনআরসি করবে ? আমাদের জেলে ভরা পরিকল্পনা করেছেন ? পারবেন না, রুখে দাঁড়াবো, ফের কেন্দ্রে ক্ষমতায় থাকা বিজেপিকে নাম না করে চ্যালেঞ্জ অনুব্রত মণ্ডলের। বছর ঘুরলেই রাজ্য বিধানসভা নির্বাচন। বীরভূমের লাভপুর বিধানসভায় ১১টি অঞ্চলে বিধানসভা ভোটকে সামনে রেখে অঞ্চল ভিত্তিক তৃণমূলের জনসভা হচ্ছে।
এদিন লাভপুর বিধানসভার দাঁড়কা অঞ্চলে তৃণমূলের জনসভায় উপস্থিত ছিলেন কোর কমিটির কনভেনার অনুব্রত মণ্ডল, সংশ্লিষ্ট বিধায়ক অভিজিৎ সিনহা, এছাড়াও তৃণমূল নেতৃত্ব। অনুব্রত মণ্ডল বক্তব্য রাখতে গিয়ে বলেন, ভোটের আগে এসআইআর করছো, তারপর এনআরসি করবে। আমাদের জেলে ভরার পরিকল্পনা করেছ! পারবেনা, আমরা রুখে দাঁড়াবো, বিজেপিকে হুঁশিয়ারি কেষ্ট মন্ডলের।















