Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

কর্মীদের হুঁশিয়ারি মন্ত্রী মানসের

কর্মীদের হুঁশিয়ারি মন্ত্রী মানসের

তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের নির্দেশের পরই বাঁকুড়া জেলায় এসে পৌঁছন রাজ্যে সেচ মন্ত্রী মানস ভুঁইয়া। প্রথমে বাঁকুড়া তৃণমূল ভবনে বৈঠক সারার পর দিনই জেলার বিভিন্ন প্রান্তে পূর্ববর্তী কোনো ঘোষনা ছাড়া এসআইআরের কাজ খতিয়ে দেখতে বেরিয়ে পড়েন তিনি। এদিন রাণীবাঁধ বিধানসভার খাতড়ায় বিধায়ক কার্যালয়ে যেখানে ওয়াররুম করা হয়েছে সেখানে বসেই কর্মীদের দাওয়াই দেওয়া শুরু করেন মন্ত্রী মানস। তিনি বলেন, তার যাওয়ার পরই দ্রুত তৎপর হয়ে কাজ শুরু করুন নইলে ‘যে যত বড়ই নেতা হোন, একটা কারো পদ থাকবে না’।

 

প্রসঙ্গত বাঁকুড়ায় বেশিরভাগ ব্লকেই এনুমারেশেন সিট পূরন ৯০ শতাংশ’র বেশী হলেও বেশ কয়েটি ব্লকে অনেকটাই সেইকাজ পিছিয়ে। পঁচিশ দিন পেরিয়ে আর হাতে তিনটে দিন আছে, তাই কি কড়া সুরে কর্মীদের হুঁশিয়ারি দেন মানস ভুঁইয়া ? তবে বিজেপির দাবি, নির্বাচন কমিশনের এই স্পেশাল ইন্টেসিভ রিভিউ সিস্টেমে অনেক অস্বস্তিতে রাজ্যের শাষক তৃণমূল শিবির। কারণ তারা বুঝে গেছে অনেক অবৈধ ভোটার যাদের তারা মদত দিয়েছিল, তাদের নাম বাদ যাওয়ায় ভোট ব্যাংকও কমবে। এককথায় তৃণমূলের পায়ের তলার মাটি সরে যাওয়াতেই মন্ত্রীর মাথার ঠিক নেই।

READ MORE.....