Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

অভয়া মঞ্চে বড়সড় ফাটল

অভয়া মঞ্চে বড়সড় ফাটল

অগণতান্ত্রিক পদ্ধতিতে চলছে ফ্রন্ট। আন্দোলনের কোনও অগ্রগতি নেই। সেই কারণেই ফ্রন্টের পদ ছেড়েছেন বলে স্পষ্টভাবে জানালেন অনিকেত। তবে ফ্রন্ট ছাড়লেও এর প্রভাব সহযোদ্ধাদের সঙ্গে ব্যাক্তিগত সম্পর্কে পড়বে না বলেই সাফ জানালেন তিনি। পাশাপাশি এদিন পোস্টিং নিয়ে রাজ্য সরকারকে নিশানা করলেন অনিকেত। বললেন, “পোস্টিং নিয়ে প্রতিহিংসার রাজনীতি করছে রাজ্য।”

২০২৪ সালের আগস্টে আর জি কর হাসপাতালের সেমিনার রুমে নৃশংসভাবে ধর্ষণের পর খুন করা হয় মহিলা চিকিৎসককে। তাঁর ন্যায়বিচারের দাবিতে কঠোর আন্দোলন শুরু করেন সহপাঠীরা। সিবিআই তদন্তভার নিয়ে খুব কম সময়ের মধ্যেই মামলার কিনারা করে ফেলে। দোষী সাব্যস্ত হওয়ায় যাবজ্জীবন কারাবাসে সাজা পায় সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়।

কিন্তু এই বিচারে সন্তুষ্ট হননি মৃতার পরিবার, আত্মীয়, বন্ধুরা। তাঁদের অভিযোগ ছিল, কিছু বিষয় গোপনে রেখে, কাউকে আড়াল করে বিচারপ্রক্রিয়া চলেছে। আর তাই আজও তাঁদের আন্দোলন চলছে দেশের শীর্ষ আদালতে।

READ MORE.....