Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

গঙ্গাসাগরে যাত্রীদের সুরক্ষায় যুগান্তকারী ড্রোন—রিমোট কন্ট্রোল লাইফবয় ওয়াটার ড্রোন চালু

গঙ্গাসাগরে যাত্রীদের সুরক্ষায় যুগান্তকারী ড্রোন—রিমোট কন্ট্রোল লাইফবয় ওয়াটার ড্রোন চালু

গঙ্গাসাগরের মেলায় তীর্থযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবার ব্যবহার করা হচ্ছে অত্যাধুনিক রিমোট কন্ট্রোল লাইফবয় ওয়াটার ড্রোন। নীল আকাশের নিচে বিশাল সমুদ্র যেমন দৃষ্টিনন্দন, তেমনই বিপজ্জনক। প্রতি মুহূর্তে একটি ঢেউ বা অসতর্কতা বড় দুর্ঘটনার কারণ হতে পারে। তাই রাজ্য সরকার তীর্থযাত্রীদের জীবন রক্ষায় প্রথমবারের মতো চালু করেছে এই আধুনিক উদ্ধারযান।

রিমোট কন্ট্রোল লাইফবয় ওয়াটার ড্রোন মূলত একটি মানববিহীন জীবনরক্ষাকারী যান, যা জলের উপর অত্যন্ত দ্রুত গতিতে এগোতে পারে। দেখতে এটি আধুনিক লাইফবোটের মতো, ভিতরে রয়েছে শক্তিশালী মোটর এবং অত্যাধুনিক প্রযুক্তি। ড্রোনটি প্রশিক্ষিত অপারেটরের দ্বারা দূর থেকে নিয়ন্ত্রিত হয়। ঘন্টায় ১৫-৩০ কিলোমিটার গতিতে এগিয়ে এটি দুর্ঘটনাস্থলে পৌঁছে মানুষকে সাহায্য করতে পারে।

ড্রোনে রয়েছে জিপিএস ট্র্যাকিং, নাইট ভিশন ও থার্মাল ক্যামেরা, স্পিকার ও এলার্ম সিস্টেম। এটি একাধিক মানুষ বা লাইভ র‍্যাফটও টেনে আনতে সক্ষম। তীব্র ঢেউ বা খারাপ আবহাওয়ায়ও অটো রাইটিং ফিচারের মাধ্যমে মাত্র দুই সেকেন্ডে আবার সচল হয়ে যায়। প্রতি সেকেন্ডে ৭ মিটার গতিতে এগিয়ে ড্রোন এক কিলোমিটার পর্যন্ত দূরত্ব কভার করতে পারে। ব্যাটারি কমে গেলে বা সিগনাল হারালে ড্রোন স্বয়ংক্রিয়ভাবে ফিরে আসে।

রিয়েল টাইম ১০৮০ পিএইচডি ভিডিও ফিডের মাধ্যমে অপারেটর লাইভ পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পারে। এটি জল রক্ষার ক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ। সাগর মেলায় তীর্থযাত্রীদের কাছে এটি শুধু একটি যন্ত্র নয়, বরং মানুষের জীবন বাঁচানোর এক নতুন রোবট, যা রাজ্য সরকারের উদ্যোগে প্রথমবার ব্যবহার করা হচ্ছে।

READ MORE.....