Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

ভোটের মুখে বিএসএফ-কে জমি দেওয়ার সিদ্ধান্ত রাজ্যের

ভোটের মুখে বিএসএফ-কে জমি দেওয়ার সিদ্ধান্ত রাজ্যের

সীমান্তে কাঁটাতার লাগানো থেকে বিএসএফ-এর বর্ডার আউটপোস্ট গড়ে উঠবে এই  জমিতে। শুক্রবার কেন্দ্রকে জমি দেওয়ার বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রিগোষ্ঠী নবান্নে বৈঠকে বসে। সেই বৈঠকে জমি হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হলেও এখনই তা হচ্ছে না। বিষয়টি নিয়ে চূড়ান্ত অনুমোদন করবে রাজ‌্য মন্ত্রিসভা। প্রশাসনিক সূত্রে খবর, সীমান্তে প্রায় ১৭ কিলোমিটার এলাকাজুড়ে কাঁটাতার দেওয়ার পরিকল্পনা রয়েছে কেন্দ্রের।

 

এর জন‌্য রাজ‌্য সরকারের কাছে জমি চায় বিএসএফ। পাশাপাশি তাদের বর্ডার আউটপোস্ট গড়ে তেলার জন‌্যও জমির প্রয়োজন। কেন্দ্রীয় কোনও সংস্থাকে জমি দেওয়ার ক্ষেত্রে বিবেচনার জন‌্য আগেই মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ‌্যায় বিশেষ মন্ত্রিগোষ্ঠীকে দায়িত্ব দিয়েছেন। এদিন নবান্নে মন্ত্রিগোষ্ঠীর তিন সদস‌্য চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরহাদ হাকিম, এবং অরূপ বিশ্বাস গুরুত্বপূর্ণ এই বিষয়টি নিয়ে বৈঠক করেন।

READ MORE.....