Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

ইস্তফা দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস

ইস্তফা দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস

বাংলার সাংবিধানিক প্রধান হিসেবে নিজের দায়িত্ব ছেড়ে দিয়েছেন আনন্দ বোস। এই মুহূর্তে তিনি দিল্লিতে রয়েছেন। সেখানেই পদত্যাগপত্র জমা দেন। তবে ঠিক কী কারণে তাঁর এই সিদ্ধান্ত, তা নিয়ে তুঙ্গে জল্পনা। ওয়াকিবহাল মহলে কারণ নিয়ে ইতিমধ্যে জল্পনা শুরু হয়েছে।

 

অনেকের মতে, এই সিদ্ধান্ত তাঁর নিজের নয়, কোনও চাপে পড়েই পদত্যাগ করেছেন আনন্দ বোস। ২০২২ সালের নভেম্বর মাসে পশ্চিমবঙ্গের সাংবিধানিক প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছিলেন কেরলের বাসিন্দা, প্রাক্তন আইএএস অফিসার সিভি আনন্দ বোস।

 

 

খুব অল্পদিনের মধ্যেই তিনি বাংলাকে ভালোবেসে বাংলা ভাষা শিখতে আগ্রহী হন। পরের বছর সরস্বতী পুজোয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে বাংলা বর্ণে হাতেখড়ি সম্পন্ন হয়। এরপর থেকে রীতিমতো বাংলা চর্চা করতেন আনন্দ বোস।

READ MORE.....