Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

নির্বাচনে জয়ী হলে বারাসাতকে জঞ্জালমুক্ত করার ডাক বাম প্রার্থীর

নির্বাচনে জয়ী হলে বারাসাতকে জঞ্জালমুক্ত করার ডাক বাম প্রার্থীর

বারাসাত বিধানসভার নির্বাচনে বামফ্রন্ট সমর্থিত ফরওয়ার্ড ব্লকের প্রার্থী হয়েছেন হেমন্ত দাস। নাম ঘোষণা হওয়ার পরেই সোমবার বারাসাতে দলীয় কার্যালয় নেতা-কর্মী সমর্থকদের সঙ্গে দেখা করেন। এরপর বাম নেতা-কর্মীরা প্রার্থী হেমন্ত দাস কে সঙ্গে নিয়ে একটি মিছিল করেন দলীয় পতাকা হাতে নিয়ে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রার্থী জানান, মানুষ তৃণমূলের উপর ক্ষুব্ধ।

 

মানুষ তৃণমূলের কাছ থেকে পরিত্রাণ চাইছে। মানুষ বামফ্রন্টের প্রার্থী অর্থাৎ তাকেই ভোট দেবেন বলেও আশাবাদী তিনি। তিনি নির্বাচনে জয়ী হলে সবার আগে বারাসাত শহরকে জঞ্জালমুক্ত শহর করার প্রতিশ্রুতি দেন।

 

বলেন, বারাসাত শহরে রাস্তার পাশ থেকে শুরু করে সমস্ত জায়গায় ময়লা ছড়িয়ে আছে। যারা দায়িত্বে আছেন তারা দেখেও না দেখার ভান করেন। শুধু প্রতিশ্রুতি দেন মানুষকে, কিন্তু বাস্তবে তার রূপ পায় না। পাশাপাশি জানান, বারাসাতে যেভাবে প্রতিনিয়ত যানজট হয়ে থাকে, সাধারণ মানুষ সুস্থভাবে চলাচল করতে পারেন না, সে দিকে তিনি সবার আগে নজর দেবেন। জয়ী হওয়ার বিষয়ে তিনি ১০০ শতাংশ আশাবাদী বলে জানান।

READ MORE.....