Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

তারাপীঠ রোড স্টেশনে টোটো চালকদের জুলুমবাজি,ক্ষুব্ধ জনতা

তারাপীঠ রোড স্টেশনে টোটো চালকদের জুলুমবাজি,ক্ষুব্ধ জনতা

রাজ্যে পালাবদলের পর বিভিন্ন ক্ষেত্রে পরিবহন ব্যবস্থায় একাধিক নিয়ম ও সংস্কার চালু হলেও, বীরভূম জেলার রামপুরহাট থানার অন্তর্গত তারাপীঠ রোড স্টেশন এলাকায় টোটো ভাড়া নিয়ে এখনও নির্দিষ্ট কোনও নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে ওঠেনি বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দা ও যাত্রীদের দাবি, তারাপীঠ রোড স্টেশন এবং আশপাশের এলাকায় চলাচলকারী বহু টোটোচালক সাধারণ যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছেন। বিশেষ করে খরুণ গ্রামে যাওয়ার ক্ষেত্রে, যেখানে একজন যাত্রীর কাছ থেকে ২০ থেকে ৩০ টাকা ভাড়া নেওয়াই যুক্তিসঙ্গত বলে মনে করা হয়, সেখানে অনেক ক্ষেত্রে ৫০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

 

শুধু খরুণ নয়, চিতুরী, মাঝখণ্ড, পলসা, চাকপাড়া, ছাদমা, ডাঙ্গাল , গুগ ,রদিপুর, ফরিদপুর, জয়রামপুর, তারাপীঠ মন্দির-সহ একাধিক গ্রামের যাত্রীদেরও একই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বলে জানা গেছে। বেশ কয়েকটি গ্রামের বাসিন্দাদের বক্তব্য,নিয়মিত অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে সাধারণ মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাঁদের দাবি, প্রশাসনের পক্ষ থেকে নির্দিষ্ট ভাড়া তালিকা প্রকাশ এবং তার কঠোর বাস্তবায়ন করা হোক, যাতে যাত্রীদের এই দুর্ভোগ থেকে মুক্তি মেলে।

READ MORE.....