Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

তৃণমূল ছেড়ে প্রায় ৩০০ পরিবারের বাম শিবিরে প্রত্যাবর্তন

তৃণমূল ছেড়ে প্রায় ৩০০ পরিবারের বাম শিবিরে প্রত্যাবর্তন

বীরভূমের মল্লারপুর-২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার মোদিয়ান ও মেহিদিনগর-শিবপুর গ্রামে রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ হয়েছে। শুক্রবার আয়োজিত এক যোগদান কর্মসূচিতে তৃণমূল কংগ্রেসের সমর্থক হিসেবে পরিচিত প্রায় ৩০০টি পরিবারের সদস্য সিপিআই(এম)-এ যোগদান করেন। জেলা কমিটির সদস্য অরূপ বাগের উপস্থিতিতে তাঁদের হাতে দলের পতাকা তুলে দেওয়া হয়। নবাগতদের অন্যতম সৌরভ মুদি জানান, একসময় তাঁরা সিপিআই(এম)-এর সমর্থক ছিলেন। রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পর তৃণমূল কংগ্রেসে যোগ দিলেও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং সরকারের বিরুদ্ধে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগে অসন্তুষ্ট হয়ে তাঁরা পুনরায় বাম শিবিরে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।

 

সৌরভ মুদির দাবি, দীর্ঘদিনের শাসনকালে তৃণমূল সরকারের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। পাশাপাশি সমাজে বিভাজনের রাজনীতি বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। এই পরিস্থিতিতে আদর্শগত কারণেই তাঁরা সিপিআই(এম)-এ ফিরে এসেছেন বলে জানান। সিপিআই(এম) নেতৃত্বের দাবি, এই যোগদানের ফলে সংশ্লিষ্ট এলাকায় দলের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত হবে।যদিও এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

READ MORE.....