Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

আইসিসি ওডিআই র্যা ঙ্কিংয়ে নেদারল্যান্ডসের উত্থান

আইসিসি ওডিআই র্যা ঙ্কিংয়ে নেদারল্যান্ডসের উত্থান

আইসিসি পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ লিগ ২-তে দুর্দান্ত পারফরম্যান্সের বড় পুরস্কার পেল নেদারল্যান্ডস ক্রিকেট দল। বুধবার প্রকাশিত আইসিসি পুরুষদের ওডিআই র্যা ঙ্কিংয়ের সর্বশেষ হালনাগাদে বড়সড় লাফ দিয়েছেন ডাচ দলের একাধিক তারকা। চলমান লিগ ২ প্রতিযোগিতায় উট্রেচটে নেপালকে ৫৭ রানে হারিয়ে টেবিলের সেরা চারের মধ্যে নিজেদের অবস্থান মজবুত করেছে নেদারল্যান্ডস, যা তাদের সরাসরি বিশ্বকাপ কোয়ালিফায়ারে জায়গা করে নেওয়ার সম্ভাবনা উজ্জ্বল করেছে। এই ম্যাচে ৫৭ রানের ম্যাচজয়ী ইনিংস খেলা ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস ব্যাটারদের তালিকায় চার ধাপ এগিয়ে যৌথভাবে ৩৪ নম্বর স্থানে উঠে এসেছেন। বোলারদের তালিকাতেও ডাচ তারকাদের অগ্রগতি চোখ পড়ার মতো।

 

অভিজ্ঞ বাঁ-হাতি স্পিনার রোলফ ভ্যান ডার মারউয় দুই উইকেট নিয়ে ১১ ধাপ উঠে যৌথভাবে ৬৩ নম্বরে স্থান করে নিয়েছেন। একই ম্যাচে দুই উইকেট তুলে নিয়ে ফাস্ট বোলার লোগান ভ্যান বিক ৩ ধাপ এগিয়ে ৭৬ নম্বর স্থানে পৌঁছেছেন। নেদারল্যান্ডস ও নামিবিয়াকে নিয়ে আয়োজিত এই ত্রিদেশীয় সিরিজে ভালো পারফর্ম করে র্যা ঙ্কিংয়ে লাভবান হয়েছেন নেপালের ক্রিকেটাররাও। দলের উইকেটরক্ষক-ব্যাটার আসিফ শেখ দুই ধাপ এগিয়ে ব্যাটারদের তালিকায় ৭৬ নম্বর স্থানে উঠেছেন। বোলারদের মধ্যে ললিত রাজবংশী এক ধাপ এগিয়ে ৪৫ নম্বরে এবং পেস-অলরাউন্ডার করণ কেসি সাত ধাপের বড় লাফ দিয়ে যৌথভাবে ৮৩ নম্বর স্থানে উঠে এসেছেন।

 

অন্যদকে নামিবিয়া দলের চারজন খেলোয়াড় তাঁদের র্যা ঙ্কিংয়ে উন্নতি করেছেন। ব্যাটারদের মধ্যে জান ফ্রাইলিঙ্ক ১৬ ধাপ এগিয়ে যৌথভাবে ৯০ নম্বরে পৌঁছেছেন। বোলারদের তালিকায় বাঁ-হাতি পেসার রুবেন ট্রুম্পেলম্যান পাঁচ ধাপ এগিয়ে ৮৭ নম্বরে এবং অলরাউন্ডার বার্নার্ড শোল্টজ (এক ধাপ এগিয়ে যৌথ ৩৪) ও জেজে স্মিট (তিন ধাপ এগিয়ে যৌথ ৪৭) নিজ নিজ তালিকায় অবস্থান সুসংহত করেছেন।

READ MORE.....