Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

আগামী শিক্ষাবর্ষ থেকেই বিভিন্ন স্তরের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত হচ্ছে ‘শ্যামাপ্রসাদের জীবনী’ , ঘোষণা মুখ্যমন্ত্রীর

আগামী শিক্ষাবর্ষ থেকেই বিভিন্ন স্তরের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত হচ্ছে ‘শ্যামাপ্রসাদের জীবনী’ , ঘোষণা মুখ্যমন্ত্রীর

আগামী শিক্ষাবর্ষ থেকেই পশ্চিমবঙ্গের বিভিন্ন স্তরের শিক্ষা ব্যবস্থায় পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত হবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনী।’ বৃহস্পতিবার নবান্নের শ্যামাপ্রসাদ ১২৫ জন্মদিন পালনের জন্য গঠিত কমিটির সঙ্গে বৈঠকের পরে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজ্য সরকার একাধিক সিদ্ধান্ত নিয়েছে। বছরভর নানা কর্মসূচির পাশাপাশি এ বার স্কুল থেকে বিশ্ববিদ্যালয়— সব স্তরের পাঠ্যসূচিতে শ্যামাপ্রসাদের জীবন, রাজনৈতিক ভূমিকা এবং আত্মত্যাগের ইতিহাস অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার নবান্নে শ্যামাপ্রসাদ সংক্রান্ত বিশেষ কমিটির প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এ কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শ্যামাপ্রসাদের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে শুধু শিক্ষা ও প্রকাশনার ক্ষেত্রেই নয়, আরও একাধিক বিষয়ে উদ্যোগী হয়েছে রাজ্য। ইকো পার্কে শ্যামাপ্রসাদের মূর্তি তৈরি করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

 

পাশাপাশি, হুগলিতে তাঁর পৈতৃক ভিটেতে একটি পাঠাগার তৈরির উদ্যোগের কথাও জানিয়েছেন তিনি। শ্যামাপ্রসাদকে নিয়ে বইপ্রকাশের ক্ষেত্রেও পরিকল্পনা করেছে সরকার। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, শ্যামাপ্রসাদ যে প্রতিষ্ঠানের সঙ্গে এক সময় যুক্ত ছিলেন, তাদের উদ্যোগে তথাগত রায়ের (বিজেপি নেতা) প্রচেষ্টায় ইতিমধ্যেই একটি বই তৈরি হয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ ভাবে সেই বই প্রকাশ করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে রাজ্য। পাশাপাশি, গ্রন্থাগার দফতরকেও শ্যামাপ্রসাদের জীবন ও কর্ম নিয়ে একটি পূর্ণাঙ্গ বই প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। বাংলা ও ইংরেজি— দুই ভাষাতেই বইটি প্রকাশ করা হবে। চলতি বছরের মধ্যেই এই কাজ শেষ করা হবে। মুখ্যমন্ত্রী বলেন, ‘স্কুলশিক্ষা দপ্তর স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সিলেবাসে দেশের জন্য শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান, স্বাধীন ভারতে তাঁর সুদূরপ্রসারী, উন্নয়নমুখী চিন্তাভাবনা, গঠনমূলক কাজের কথা রাখবে।

 

এই ভাবেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কথা আগামী প্রজন্মকে জানানো হবে। আগামী শিক্ষাবর্ষ থেকেই যাতে তা করা যায়, সেই সিদ্ধান্ত হয়েছে।’ মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন, এত দিন রাজনৈতিক কারণে শ্যামাপ্রসাদের জীবন ও আত্মত্যাগ সেই ভাবে মানুষের সামনে তুলে ধরা হয়নি। এই কারণেই এ বার তাঁর জীবন ও কাজের ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ায় উদ্যোগী হয়েছে রাজ্য। শ্যামাপ্রসাদকে নিয়ে বইপ্রকাশেও উদ্যোগী হয়েছে রাজ্য। মুখ্যমন্ত্রী বলেন, ‘শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় একদা যে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন, তাদের উদ্যোগে তথাগত রায়ের প্রচেষ্টা ইতিমধ্যে একটি বই প্রস্তুত হয়েছে। আমাদের ইচ্ছা, তাদের সঙ্গে একসঙ্গে বইটি প্রকাশ করব। এ বার তাঁরা নিজেদের মতামত জানাবেন। এ ছাড়া আমাদের গ্রন্থাগার দপ্তরকে বলা হয়েছে, তারা শ্যামাপ্রসাদের জীবনী নিয়ে পূর্ণাঙ্গ বই প্রকাশ করবে।

 

বাংলা ও ইংরাজি ভাষায় তা হবে। আশা করছি, এ বছরের মধ্যে কাজ শেষ হয়ে যাবে।’ শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের যে মূর্তি তৈরির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার, শুভেন্দু জানান, সেটির ভূমি পূজন ইকো পার্কে হবে। মূর্তির পাশাপাশি মিউজ়িয়াম ছাড়া আর যা যা থাকবে, তা-ও বৃহস্পতিবারের বৈঠকে বিশেষ কমিটিকে বিস্তারিত জানিয়েছে হিডকো। মুখ্যমন্ত্রী বলেন, ‘আমরা কাজ শুরু করতে বলেছি। যাতে ৬ জুলাই উদ্বোধন করতে পারি।’ এ ছাড়া শ্যামাপ্রসাদের পৈতৃক ভিটে হুগলির জিরাটের জন্যও কিছু সিদ্ধান্ত নিয়েছে সরকার। মুখ্যমন্ত্রী জানান, সেখানে স্যর আশুতোষ মুখোপাধ্যায়ের নামাঙ্কিত লাইব্রেরিকে পুুনর্নিমিত করে আধুনিক মানের তৈরি করা হবে। তার সঙ্গে একটি সংগ্রহশালা তৈরি করা হবে।

READ MORE.....