Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

রুদ্রনীল ঘোষের সমর্থনে রোড শো-তে অমিত শাহ

রুদ্রনীল ঘোষের সমর্থনে রোড শো-তে অমিত শাহ

হাওড়ার শিবপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষের সমর্থনে শনিবার সন্ধ্যায় মেগা রোড শো করলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রার্থী রুদ্রনীলকে পাশে নিয়ে হুড খোলা জিপে নিশ্চিদ্র নিরাপত্তায় অমিত শাহের রোড শো শুরু হয় হাওড়ার রামরাজাতলা থেকে। প্রচুর কর্মী সমর্থক এবং রাস্তার দু’ধারে বহু মানুষ উপস্থিত ছিলেন বর্ণাঢ্য এই রোড শো দেখতে। ‘জয় শ্রীরাম’ স্লোগান এবং ধ্বনিতে মুখরিত গোটা যাত্রাপথ। বিভিন্ন ফ্ল্যাট বাড়ির ছাদ থেকে বারান্দা থেকে অনেকেই স্বরাষ্ট্রমন্ত্রীকে পুষ্প বৃষ্টি করে স্বাগত জানান।

READ MORE.....