বুধবার দ্বিতীয় দফায় ভোটের আগে বিশেষ হেল্পলাইন নম্বর প্রকাশ করল কেন্দ্রীয় বাহিনী। ওয়েস্ট বেঙ্গল সেক্টর ও রাজ্য ফোর্স কোঅর্ডিনেটর সিআরপিএফের আইজি হেল্পলাইন নম্বর প্রকাশ করেছেন। ভোটের দিন কোনো সমস্যা হলে বা অভিযোগ থাকলে হেল্পলাইন নম্বরে জানানো যাবে। ২টি মোবাইল ও একটি ল্যান্ডলাইন নম্বর দেওয়া হয়েছে। মোবাইল নম্বর দুটি হলো ৮৪২০২৭২১০১, ৮৪২০২৭২৩৪৩ এবং ল্যান্ডলাইন নম্বরটি হলো ০৩৩ ২৩৬৭ ১১১৭।















