Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

আবার চর্চায় ধোনি

আবার চর্চায় ধোনি

আবারও চর্চার কেন্দ্রে মহেন্দ্র সিং ধোনি। ভারতীয় প্রাক্তন অধিনায়ক তথা উইকেটকিপারের একটি ভিডিয়ো সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই ভিডিয়োকে ঘিরেই নতুন করে আলোচনায় এসেছে ধোনির হুক্কা-প্রীতি।ভাইরাল ভিডিয়োয় দেখা যাচ্ছে, বন্ধুদের সঙ্গে একটি ঘরে পার্টিতে রয়েছেন ধোনি। সেখানে ছিলেন ভারতীয় উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থও। গানবাজনা, খাবার ও পানীয়ের আয়োজনের মাঝে সকলকেই বেশ হাসিখুশি মেজাজে দেখা যায়। একসময় পন্থের কাছে গিয়ে ধোনি কিছু বলছেন।

 

ঠিক তার পরেই কাউকে বলতে শোনা যায়, ম্যায় হুক্কা পিকে আতা হুঁ। কণ্ঠস্বরটি ধোনির মতো হওয়ায় সোশ্যাল মিডিয়ায় অনেকেই দাবি করছেন, ওই মন্তব্য তাঁরই।যদিও ভিডিয়োয় বক্তার পরিচয় স্পষ্ট নয়। ফলে কণ্ঠস্বরের ভিত্তিতে নিশ্চিতভাবে ধোনিই ওই কথা বলেছেন, এমন দাবি করা যায় না। এর আগে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক জর্জ বেইলি জানিয়েছিলেন, ধোনি মাঝে মাঝে হুক্কা খেতে পছন্দ করতেন এবং নিজের ঘরে সেটি রাখতেন।

 

এদিকে ক্রিকেটেও ধোনিকে পিছনে ফেলেছেন পন্থ। শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে বিদেশের মাটিতে বা নিরপেক্ষ ভেন্যুতে ভারতের হয়ে উইকেটকিপার হিসেবে সর্বাধিক রানের মালিক হয়েছেন তিনি। পন্থের রান ২৫৩৪, ধোনির ২৪৯৬। পাশাপাশি টেস্টে সর্বাধিক ছক্কার তালিকায় অ্যাডাম গিলক্রিস্টকে টপকে তৃতীয় স্থানে উঠে এসেছেন পন্থ।

READ MORE.....