Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

শালবনি জমি দুর্নীতি মামলায় সিআইডির হাতে চাঞ্চল্যকর তথ্য

শালবনি জমি দুর্নীতি মামলায় সিআইডির হাতে চাঞ্চল্যকর তথ্য

শালবনি জমি দুর্নীতি মামলায় সিআইডির হাতে চাঞ্চল্যকর তথ্য! জালিয়াতির বিপুল অর্থ সুমিত রায়ের অফিসে নাকি পৌঁছে দিতেন প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা। এমনই দাবি করা হয়েছে সিআইডির জমা দেওয়া চার্জশিটে। এক্ষেত্রে রাজ্য গোয়েন্দা আধিকারিকদের হাতিয়ার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুই দেহরক্ষীর বয়ান। শুধু তাই নয়, সুজয় হাজরার ব্যক্তিগত গাড়ি চালককে জেরা করে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে বলে খবর।

 

এমনকী শালবনিতে উদ্বাস্তুদের জন্য বরাদ্দ জমি দখল করে নেওয়া হয়েছিল বলেও উল্লেখ করা হয়েছে চার্জশিটে। শালবনি জমি দুর্নীতি মামলায় গত কয়েকদিন আগেই সুমিত রায়কে গ্রেপ্তার করে সিআইডি। খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। জানা যায়, এই মামলায় গত ২ সেপ্টেম্বর চার্জশিট জমা দিয়েছে সিআইডি। সেখানে সুমিতের নাম অভিযুক্ত হিসাবে না থাকলেও সুজয় হাজরার নাম রয়েছে। মোট ২০ জন সাক্ষীর কথা ওই চার্জশিটে উল্লেখ করেছে সিআইডি।

 

যার মধ্যে যেমন স্থানীয় বেশ কয়েকজন বাসিন্দা রয়েছেন, তেমনই আছেন অভিষেকের দুই প্রাক্তন দেহরক্ষী এবং দু’জন গাড়িচালক। তদন্তকারীদের দাবি, সরকারি জমি ঘিরেই জালিয়াতির ছক সাজানো হয়েছিল। এমনকী উদ্বাস্তুদের চাষাবাদের জন্য সেই জমা বরাদ্দ ছিল। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিতের নির্দেশেই ওই জমি নিয়ে দুর্নীতি করা হয়েছিল বলে দাবি। শুধু তাই নয়, এই চক্রের সঙ্গে সুজয় হাজরা, অনিতেশ পয়রা এবং তাঁদের সহযোগীরাও যুক্ত।

READ MORE.....