Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

রাধাষ্টমী মহোৎসবে গৌড়ীয় মঠে সন্ধ্যারতিতে মুখ্যমন্ত্রী

রাধাষ্টমী মহোৎসবে গৌড়ীয় মঠে সন্ধ্যারতিতে মুখ্যমন্ত্রী

রাধাষ্টমী মহোৎসব উপলক্ষে শনিবার সন্ধ্যায় কলকাতার বাগবাজারের গৌড়ীয় মঠে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে যোগ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঠে পৌঁছে রাধারানীর দর্শন করার পাশাপাশি সন্ধ্যারতিতে অংশ নিয়ে প্রার্থনায় সামিল হন তিনি।গৌড়ীয় মিশনের উদ্যোগে আয়োজিত রাধাষ্টমী মহোৎসব এ বছর ১০৭তম বর্ষে পদার্পণ করেছে। রাধারানীর আবির্ভাব তিথি উপলক্ষে সকাল থেকেই মঠ প্রাঙ্গণে ভক্তদের সমাগম হয়। হরিনাম সংকীর্তন, ধর্মীয় আলোচনা, পূজা-অর্চনা-সহ নানা আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালিত হয়।

 

সন্ধ্যায় মঠে পৌঁছে সন্ন্যাসী ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী। পরে মন্দিরে গিয়ে রাধা-কৃষ্ণের বিগ্রহের সামনে সন্ধ্যারতিতে অংশ নেন। পুষ্প, ধূপ ও প্রদীপের আরতির মাধ্যমে রাধারানীর আরাধনায় সামিল হন তিনি। সেই সময় মঠ চত্বর হরিনাম সংকীর্তনে মুখর হয়ে ওঠে।আরতি শেষে গৌড়ীয় মিশনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে পুষ্পস্তবক ও স্মারক দিয়ে সম্মানিত করা হয়। এরপর মিশনের সন্ন্যাসী ও আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি। পরে শ্রীচৈতন্য মহাপ্রভু মিউজিয়াম পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। তাঁর সঙ্গে ছিলেন গৌড়ীয় মঠের আচার্য ও সভাপতি ভক্তি সুন্দর সন্ন্যাসী মহারাজ।গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ। শতাব্দীপ্রাচীন এই প্রতিষ্ঠান গৌড়ীয় বৈষ্ণব ভাবধারার প্রচার ও প্রসারে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে।

READ MORE.....