Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

প্রতীক-জটে হুমায়ুন-নওশাদ, বাঁশি-খাম গেল,হাতে টেবিল-আলমারি

প্রতীক-জটে হুমায়ুন-নওশাদ, বাঁশি-খাম গেল,হাতে টেবিল-আলমারি

তৃণমূল কংগ্রেসের জোড়াফুল প্রতীক ফ্রিজ হওয়ার জেরে নির্বাচন কমিশনের প্রতীক ভাগ-বাঁটোয়ারায় বড়সড় ধাক্কা খেলেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি এবং হুমায়ুন কবীর। ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের (আইএসএফ) হাতে থাকা খাম প্রতীক কেড়ে নিয়ে তা তুলে দেওয়া হয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নতুন দল গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস-কে। বদলে নওশাদদের হাতে এসেছে আলমারি।

 

অন্য দিকে, হুমায়ুন কবীরের আমজনতা উন্নয়ন পার্টির (এজেইউপি) বাঁশি প্রতীক চলে গিয়েছে তামিলনাড়ুর শাসকদল, দক্ষিণী তারকা থলপতি বিজয়ের টিভিকে-র দখলে। বিনিময়ে হুমায়ুনকে দেওয়া হয়েছে টেবিল।আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচন। প্রচারের একেবারে শেষ মুহূর্তে এমন প্রতীক-বদলে বিপাকে পড়েছেন দুই নেতা। ছাব্বিশের ভোটের আগে বাঁশি প্রতীক নিয়ে লড়াইয়ে নামার প্রস্তুতি নিলেও, তা শেষরক্ষা হবে কি না, তা নিয়ে আগে থেকেই সংশয়ে ছিলেন হুমায়ুন। শনিবার সেই আশঙ্কাই সত্যি হল।এ দিকে, খাম ধরে রাখতে মরিয়া চেষ্টা চালিয়েও ব্যর্থ হলেন নওশাদ। চলতি বছরের মার্চেই নিয়ম মেনে কমিশনে প্রতীকটি নথিভুক্ত করিয়েছিল আইএসএফ।

 

কিন্তু শুক্রবার কমিশন সেই খাম ঋতব্রতর দলকে বরাদ্দ করতেই ক্ষুব্ধ নওশাদ নথিপত্র হাতে সাংবাদিক বৈঠক ডেকে সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হন। তবে শনিবার সব আপত্তি খারিজ করে কমিশন জানিয়ে দেয়, খাম থাকছে একমাত্র ঋতব্রতর দলেরই হাতে।ভোটের একেবারে মুখে চেনা প্রতীক বদলে যাওয়ায় নতুন প্রতীক নিয়ে ভোটারদের কাছে পৌঁছানো কতটা সহজ হবে, তা নিয়ে দুশ্চিন্তায় দুই দলের কর্মী-সমর্থকেরা।

READ MORE.....