Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

মাদকমুক্ত ভারতের সঙ্কল্প

মাদকমুক্ত ভারতের সঙ্কল্প

দেশজুড়ে মাদক পাচার ও মাদকের অপব্যবহারের বিরুদ্ধে কড়া পদক্ষেপের অঙ্গ হিসেবে মঙ্গলবার নতুন দিল্লিতে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মাদকবিরোধী টাস্ক ফোর্সের প্রধানদের তৃতীয় জাতীয় সম্মেলনের উদ্বোধন করতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সমবায় মন্ত্রী অমিত শাহ।

 

দু’দিন ব্যাপী এই সম্মেলনের পাশাপাশি লখনউ ও দেরাদুনে মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর দুটি নতুন আঞ্চলিক কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। এর পাশাপাশি যুবসমাজকে মাদকের মারণ ফাঁদ সম্পর্কে সচেতন করতে বিশেষ টেলিভিশন বিজ্ঞাপনের আনুষ্ঠানিক প্রকাশও করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। ‘ঐক্যবদ্ধ সঙ্কল্প, যৌথ দায়িত্ব’ এই মূল ভাবনার ওপর ভিত্তি করে মাদক নিয়ন্ত্রণ ব্যুরো আয়োজিত এই সম্মেলনে অংশ নিচ্ছেন দেশের ছত্রিশটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মাদকবিরোধী টাস্ক ফোর্সের শীর্ষ আধিকারিকরা। সম্প্রতি প্রকাশিত ২০২৬ থেকে ২০২৯ সালের মাদক নিয়ন্ত্রণ সংক্রান্ত রূপরেখা দলিলের লক্ষ্যমাত্রা পর্যালোচনা এবং মাদক চোরাচালান রুখতে গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হবে এখানে।

 

অনুষ্ঠানে সবচেয়ে ভালো কাজ করা রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের মাদকবিরোধী টাস্ক ফোর্সকে পুরস্কৃত করার পাশাপাশি মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর নতুন ওয়েবসাইটটিও চালু করা হবে। মাদকের জোগান হ্রাস, চাহিদা হ্রাস ও ক্ষয়ক্ষতি কমানোর সরকারি কৌশলকে আরও জোরদার করতে সম্মেলনের আটটি প্রযুক্তিগত অধিবেশনে চারটি মূল স্তম্ভের ওপর জোর দেওয়া হবে— কঠোর আইন প্রয়োগ ও গোয়েন্দা অভিযান, সিন্থেটিক মাদক ও ক্ষতিকারক রাসায়নিকের ওপর নিয়ন্ত্রণ, সামাজিক চাহিদা হ্রাস এবং সমন্বয় ও সক্ষমতা বৃদ্ধি। কেন্দ্র ও রাজ্যের সমস্ত বিভাগ যাতে একযোগে কাজ করতে পারে, সেই লক্ষ্যকে সামনে রেখেই আগামী তিন বছরের জন্য যৌথ কার্যপদ্ধতি চূড়ান্ত করা হবে এই জাতীয় সম্মেলনে।

READ MORE.....