Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগে গ্রেপ্তার বিজেপি নেতা

তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগে গ্রেপ্তার বিজেপি নেতা

কাটোয়ায় তৃণমূলকর্মীকে মারধরের অভিযোগে গ্রেফতার হলো এক বিজেপি নেতা। অভিযোগ, তৃণমূলকর্মীকে বাড়িতে ঢুকে মারধর করে বিজেপির প্রাক্তন শহর সম্পাদক প্রসেনজিৎ মোদক। সোশ্যাল মিডিয়ায় মারধরের ভিডিও ছড়িয়ে পড়তেই শুরু হয় বিতর্ক। তৃণমূলকর্মীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তবে প্রসেনজিৎ মোদককে নিয়ে বিজেপির অন্দরেই সামনে এসেছে পরস্পরবিরোধী বক্তব্য। বিজেপির শহর নেতৃত্বের দাবি, বর্তমানে দলের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই।

 

অন্যদিকে, বিজেপির জেলা নেতৃত্বের একাংশ অভিযুক্তের পাশে দাঁড়িয়ে পাল্টা অভিযোগ তুলেছে। যদিও অভিযুক্তের দাবি, তাঁকে ফাঁসানো হয়েছে। অন্যদিকে, তৃণমূলের পক্ষ থেকে মারধরের ঘটনার তীব্র নিন্দা করা হয়। তবে এই ঘটনায় রীতিমত অস্বস্তিতে পড়তে হয়েছে বিজেপি নেতৃত্বকে। ধৃতকে আদালতে পেশ করেছে পুলিশ।

READ MORE.....