Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

হাসপাতালের বাথরুম থেকে উদ্ধার হল নার্সের নিথর দেহ!

হাসপাতালের বাথরুম থেকে উদ্ধার হল নার্সের নিথর দেহ!

রবিবার উত্তরপ্রদেশের কানপুরের হাসপাতালে ঘটেছে চাঞ্চল্যকর ঘটনাটি। প্রাথমিকভাবে পুলিশের  ধারণা, আত্মহত্যা করেছেন ওই নার্স। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে কানপুর পুলিশ। ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। হাসপাতালের কর্মীরাও যথেষ্ট আতঙ্কে রয়েছেন।

 

জানা যাচ্ছে, ২১ বছর বয়সী ওই মৃত নার্সের নাম চাঁদনি। তিনি বিহারের সিওয়ান জেলার বাসিন্দা ছিলেন। গত এক মাস ধরে কানপুরের লাজপত নগরের একটি হাসপাতালে কর্মরত ছিলেন। ওই নার্স দীর্ঘ ছয় বছর ধরে রাওয়াতপুরে লক্ষ্মী গুপ্তা নামে এক মহিলার পরিবারের সঙ্গে থাকতেন।

 

নার্সের সহকর্মীরা জানাচ্ছেন, শনিবার রাতে চাঁদনি হাসপাতালে ডিউটি করছিলেন। তবে রবিবার সকালে শিফট পরিবর্তনের সময় তাঁকে আর খুঁজে পাওয়া যায়নি। সহকর্মীরা হাসপাতাল জুড়ে খোঁজাখুঁজি শুরু করেন। হাসপাতালের তৃতীয় তলায় একটি প্রাইভেট রুমের বাথরুমের দরজা ভেতর থেকে বন্ধ অবস্থায় পাওয়া যায়। দরজা ভেঙে ঢুকে তাঁরা মেঝেতে চাঁদনির নিথর দেহ দেখতে পান।

READ MORE.....