Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

নারী স্বশক্তিকরণে আরও ৫০০ মা আহার বারাসত থেকে শুরু সাত্ত্বিক ক্যান্টিন

নারী স্বশক্তিকরণে আরও ৫০০ মা আহার বারাসত থেকে শুরু সাত্ত্বিক ক্যান্টিন

নারী ক্ষমতায়নে জোর দিয়ে নতুন করে আরও ৫০০টি মা আহার ক্যান্টিন চালু করতে চলেছে রাজ্য সরকার। কলকাতার পাশাপাশি জেলার মেডিক্যাল কলেজ, আদালত, প্রশাসনিক কার্যালয়, বাসস্ট্যান্ড, জেটি ঘাট, জংশন ও বড় বাজারের মতো জনবহুল এলাকায় তা ছড়িয়ে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দাবি, এতে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের কাজের নতুন সুযোগ তৈরি হবে।সোমবার সন্ধ্যায় নিউটাউন মেলা মাঠে রাজ্য স্তরের গৌরী মেলার উদ্বোধনে এসে তিনি জানান, বর্তমানে রাজ্যজুড়ে ৫০০টি ক্যান্টিন চলছে।

 

অতিরিক্ত ১৩৪ কোটি টাকা বরাদ্দে সপ্তাহে দুদিন মাছের ব্যবস্থা হয়েছে। মাত্র ৫ টাকায় মেলে খাবার। এর সঙ্গে নতুন ঘোষণা, বৈষ্ণব সমাজের কথা ভেবে চালু হবে নিরামিষ সাত্ত্বিক আহারও। মাছ-ডিমের বর্তমান ব্যবস্থা বহাল রেখেই অতিরিক্ত হিসেবে তা মিলবে। রাজ্যে প্রথম বারাসতে শুরু হবে। নবদ্বীপ ও মায়াপুর থেকেও অনুরোধ আসবে বলে মঞ্চে উপস্থিত এক আধিকারিককে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।পালাবদলের পর সবলা মেলাই নতুন রূপে গৌরী মেলা নামে হচ্ছে। আগামী বছর থেকে ব্লকে ব্লকে এই মেলা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনাও জানান তিনি। কেন্দ্রীয় সরকারের কাছ থেকে রাজ্যের ৬ লক্ষ স্বনির্ভর গোষ্ঠীর জন্য ২৫০ কোটি টাকা আনা হয়েছে বলে দাবি তাঁর।

 

যাচাই শেষে ২.৫ লক্ষ গোষ্ঠীর অ্যাকাউন্টে ১৫০ কোটি টাকা ইতিমধ্যে গিয়েছে; ৩১ ডিসেম্বরের মধ্যে বাকিদের কাছে টাকা পৌঁছবে। কেন্দ্রের সহযোগিতায় ৩০০টি ক্ষুদ্র প্রকল্পও চালু হয়েছে।এ বছর নিউটাউন মেলা মাঠে বসেছে ২৬০টি স্টল, আয়োজনে বরাদ্দ ১০ কোটি টাকা। প্রথমবার একাধিক কেন্দ্রীয় সংস্থাও অংশ নিয়েছে। মেলা চলবে ২ ডিসেম্বর পর্যন্ত। বুধবার কোচবিহারের রাসমেলার মাঠে গৌরী মেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে বাংলার মায়েদের হাতে তৈরি বড়ি ও আচার কিনে ফেরার কথা জানিয়েছেন তিনি।

READ MORE.....