Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

গেইল-রাহুলকে ছাপিয়ে নয়া নজির দিল্লির প্রিয়াংশের

গেইল-রাহুলকে ছাপিয়ে নয়া নজির দিল্লির প্রিয়াংশের

বিধ্বংসী ইনিংসে ছক্কার রেকর্ড। টি-টোয়েন্টিতে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ রান। ছাপিয়ে গেলেন ক্রিস গেইলকেও। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে নয়া ইতিহাস লিখলেন দিল্লির প্রিয়াংশ আর্য। আইপিএলে পাঞ্জাব কিংসের হয়ে খেলেন। এবার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টেও নজির গড়লেন। তামিলনাড়ুর বিরুদ্ধে ৬৮ বলে ১৮১ রান করেন। তাঁর ব্যাট থেকে আসে ১৯টা ছক্কা। আর তাতেই নজির।

২০১৩ সালে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে টি-টোয়েন্টিতে এক ইনিংসে সর্বোচ্চ ১৭৫ রানের অবিশ্বাস্য এক ইনিংস খেলেছিলেন গেইল। সেই রেকর্ড আগেই ভেঙে দিয়েছেন দক্ষিণ আফ্রিকার লুয়ান দ্রে প্রিটোরিয়াস। তিনি করেছিলেন ১৮৮ রান। তাঁর রেকর্ড ভাঙতে না পারলেও গেইলকে টপকে গিয়েছেন প্রিয়াংশ। ছক্কার বৃষ্টিতে ৬৮ বলে ১৮১ রান করেন। তাঁর ব্যাট থেকে আসে ৭টা চার ও ১৯টা ছক্কা।

READ MORE.....