সবকিছু ঠিক থাকলে সোমবারই লোকসভায় পেশ হতে চলেছে পুনর্বিন্যাস বিল। তার আগে ক্রমশই চড়ছে রাজনৈতিক পারদ। শনিবারই এই বিলের বিরোধিতায় ‘স্ট্র্যাটেজি’ ঠিক করবে ‘ইন্ডি’ জোট। তবে তার আগেই জোর ধাক্কা খেয়েছে বিরোধীরা। পওয়ারের এনসিপি (এসপি) এবং ডিএমকে সমর্থন করতে পারে বিলকে। এহেন পরিস্থিতিতেও ঘাবড়াতে রাজি নন রাহুল।
শুক্রবার দলীয় বৈঠকে ঠকে রাহুল গান্ধী স্পষ্ট জানিয়েছেন যে, কংগ্রেসের হাতে পর্যাপ্ত সংখ্যাবল থাকুক বা না থাকুক, তাঁরা এই পুনর্বিন্যাস বিলের তীব্র বিরোধিতা করবেন। কংগ্রেস সাংসদ নাকি বলেছেন, “আমাদের সিদ্ধান্ত স্পষ্ট।” সোজা কথায় দাঁতে দাঁত চেপেই লড়তে চাইছেন লোকসভায় বিরোধী দলের নেতা। ‘বিলটি আটকাতে আমরা শেষ পর্যন্ত লড়াই করতে চাইছে হাত শিবির। যদিও প্রতিটি জোটসঙ্গীর নিজস্ব অবস্থানই যে বড় ফ্যাক্টর, সেকথাও মেনে নিয়েছেন রাহুল। খবর হল ‘ইন্ডি’ জোট থেকে বেরিয়ে এনডিএ-তে যোগ দেওয়ার বিনিময়ে কেন্দ্র ও রাজ্য উভয় স্তরেই ক্ষমতার অংশীদারিত্বের জন্য দর কষাকষি করছে শরদ পওয়ারের দল। কী দাবি রয়েছে পওয়ারের দলের? প্রথমত, সুপ্রিয়া সুলেকে মন্ত্রী করতে হবে।














