Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

ভগবানপুরে সমবায় সমিতিতে জয়ী তৃণমূল

ভগবানপুরে সমবায় সমিতিতে জয়ী তৃণমূল

পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর ১ব্লকের মহম্মদপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির বিপুল জয় পেলো তৃনমূল কংগ্রেসের প্রার্থীরা। এখানে মোট আসন ৭টি। এর মধ্যে একটি আসনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তৃনমূল কংগ্রেসের প্রার্থী। আজকে বাকি ছয়টি আসনের ভোট হয়। তৃনমূল কংগ্রেসের প্রার্থীরা পাঁচটি আসনে জয়লাভ করেন। একটি আসনে রাম বাম জোট প্রার্থী জয়ী হয়েছেন। মোট ভোটার ৪২১ ভোট পরেছে ৩৬৩ রিজেক্ট ভোট ২৫ ।

 

সকল তৃনমূল কংগ্রেসের বিজয়ী প্রার্থীদের নিয়ে মিছিল করেন অঞ্চল তৃনমূল কংগ্রেসের সভাপতি শুভেন্দু কর । আবির খেলার মধ্যে মেতে উঠেছে তৃনমূল কংগ্রেসের সকল কর্মী সমর্থকরা। সকলকে তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন ভগবানপুর ১ যুব তৃনমূল কংগ্রেসের সভাপতি সৌরভ কান্তি বেরা। সৌরভ বাবু বলেন, ভগবানপুরের মাটি তৃনমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি। এখানে বিজেপির কোন স্থান নেই। তিনি বলেন আগামী ২০২৬ সালে ভগবানপুরবাসি তৃনমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সেনাপতি অভিষেক বন্দোপাধ্যায়ের হাতে বিধানসভা উপহার হিসাবে তুলে দিবে ।

READ MORE.....