Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

অলোক কুমার মাঝির সমর্থনে রোড শো করলেন অনুব্রত মণ্ডল

অলোক কুমার মাঝির সমর্থনে রোড শো করলেন অনুব্রত মণ্ডল

আগামী ২৯ তারিখ দ্বিতীয় দফার নির্বাচন রয়েছে বাংলায়। সেই মতো গলসি বিধানসভার অন্তর্গত কাঁকসা ব্লকের ৪টি পঞ্চায়েতে নির্বাচন হবে। তাই গলসি বিধানসভার তৃণমূল প্রার্থী অলোক কুমার মাঝির সমর্থনে কাঁকসায় নির্বাচনী প্রচারে রোড শো করেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল।

 

এদিন হুডখোলা গাড়িতে চেপে শোভাযাত্রায় অংশ নেন প্রার্থী অলোক কুমার মাঝি, এছাড়াও ছিলেন পশ্চিম বর্ধমান জেলার তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, কাঁকসা ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি নব কুমার সামন্ত সহ ব্লক ও জেলা নেতৃত্ব। এদিন কাঁকসার দানবাবা মাজার থেকে মিছিল শুরু করে মিছিল শেষ হয় পানাগড় বাজারের গুরুদুয়ারায়। রোড শো শেষ করে এরপর গুরুদুয়ারায় ঢুকে প্রার্থনা করেন অনুব্রত মণ্ডল। সেখানের গুরুদুয়ারা কমিটির পক্ষ থেকে অনুব্রত মণ্ডলকে সংবর্ধনা জানানো হয়।

 

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূলের জেতার বিষয়ে আশাবাদী অনুব্রত মণ্ডল জানিয়েছেন, ‘প্রথম দফায় ১৩০ পাবেই তৃণমূল। বাকি দ্বিতীয় দফাতেও জিতবে তৃণমূল।’ জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী জানিয়েছেন, ‘প্রার্থীর সমর্থনে রোড শো করেন অনুব্রত মণ্ডল। রাস্তায় যত এগোনো হয় ততই মানুষের ভিড় দেখা যায়। মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন দেখেই নিশ্চিত গলসি বিধানসভার তৃণমূলের প্রার্থী অলোক কুমার মাঝি বিপুল ভোটে জিতছেন।’

READ MORE.....